বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
Headline :
বগুড়া গাবতলীতে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার-৩ নাইচা’র এমপ্লয়ি এনগেজমেন্ট’ বিভাগ থেকে “বাংলাদেশি-আমেরিকান অ্যাসোসিয়েশন এ্যাট নাইচা”-কে দাপ্তরিক সংগঠন হিসেবে স্বীকৃতি আওয়ামী লীগ নিষিদ্ধের কালো আইন পাস প্রতিবাদে ২০ এপ্রিল জাতিসংঘের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত ময়মনসিংহ বিভাগে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে প্রাক প্রস্তুতিমূলক সভা মৌলভীবাজার জেলা সহ দেশের বিভিন্ন জেলা উপজেলায় দিন দিন লোডশেডিং বেরিয়ে চলছে ভোগান্তি সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের। খুলনায় নতুন পুলিশ সুপার মো. তাজুল ইসলাম, মাহবুবুর রহমান পিবিআইতে। বাংলাদেশ জাতীয়তাবাদী মোটরযান চালক দল ঢাকা মহানগর উত্তর শাখার ১৯ সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটির অনুমোদন। টাঙ্গাইলে ভুঞাপুর থানার এসআই মোঃ লাল মিয়ার নামে হাইকোর্টে মামলা। জমি উদ্ধার, পাওনা টাকা আদায় ও আইনী সহায়তার প্রতিশ্রুতি, বাস্তবে প্রতারণা”—ইন্টারন্যাশনাল ক্রাইম ইনভেস্টিগেশন কাউন্সিলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ। আইডি কার্ড বাণিজ্যের অভিযোগে ‘দৈনিক বাংলার সংবাদ’: কথিত সাংবাদিক আবুল হাসেমের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ।

আমি সংসদে গেলে সবচেয়ে বেশি উপকৃত হবে জনগণ

মোঃ দুলাল সরকার গজারিয়া, মুন্সীগঞ্জ প্রতিনিধি / ৪৪ Time View
Update : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

 

(মোঃ দুলাল সরকার গজারিয়া, মুন্সীগঞ্জ প্রতিনিধি
আমি সংসদে গেলে সবচেয়ে বেশি উপকৃত হবে জনগণ
বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ও মুন্সীগঞ্জ ৩ আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান রতন বলেছেন, ‘আমি সংসদে গেলে সবচেয়ে বেশি উপকৃত হবে জনগণ। জনগণের কাঙ্ক্ষিত উন্নয়নে আমি আমার অবস্থান থেকে সর্বোচ্চ কাজ করে যাব। আমি এবং আমার কোনো নেতাকর্মী যদি ভুল করি আপনারা প্রকাশ্যে আমাদের সমালোচনা করতে পারবেন।’

​বুধবার দুপুরে মুন্সীগঞ্জের গজারিয়ায় আনারপুরা বাসস্ট্যান্ড সংলগ্ন জে.এম.আই. রেস্টুরেন্টে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে আলাপচারিতায় তিনি এসব কথা বলেন।

​তিনি আরও বলেন, ‘বেশ কয়েক মেয়াদে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলেও তাদের আমলে মুন্সীগঞ্জ ৩ আসনে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। এখনো পর্যন্ত ফুলদী নদীর ওপর সেতু হয়নি, গজারিয়ার মূল ভূখণ্ড থেকে আজও বিচ্ছিন্ন গুয়াগাছিয়া ইউনিয়ন। আমি যদি সংসদে যেতে পারি আমার প্রধান কাজ হবে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা। আপনাদের সাক্ষী রেখে আমি বলছি, সংসদ সদস্য নির্বাচিত হতে পারলে ফুলদী নদীর ওপর সেতু নির্মাণ ও গুয়াগাছিয়ায় সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনে সর্বোচ্চ চেষ্টা করব।’

​সমসাময়িক প্রসঙ্গ টেনে মুন্সীগঞ্জ ৩ আসনটি শরিকদের ছেড়ে দেওয়া হবে কিনা এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমার জানামতে মুন্সীগঞ্জ ৩ আসনটি শরিকদের ছেড়ে দেওয়া হবে না। মুন্সীগঞ্জ সদর ও গজারিয়া উপজেলা নিয়ে গঠিত এই আসনটি বিএনপির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৌশলগত কারণে প্রাথমিকভাবে বিএনপি দলীয় প্রার্থীদের যে তালিকা ঘোষণা করা হয়েছে সেখানে মুন্সীগঞ্জ ৩ আসনের নাম ছিল না। আমার দৃঢ় বিশ্বাস অচিরেই এই আসনে বিএনপি দলীয় প্রার্থী ঘোষণা করবে।’

​এ সময় তাঁর সাথে ছিলেন, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ও মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম ভিপি মাসুম, গজারিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক এ.কে.এম. গিয়াস উদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাসুদ ফারুক, উপজেলা কৃষকদলের আহ্বায়ক রাসেল দেওয়ান, ভবেরচর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নুরুল আমিন সরকার, গজারিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিজান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category