রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
Headline :
গংগাচড়ায় সোনার দামে বালু, থমকে গেছে উন্নয়ন, উপজেলা প্রশাসন নিরব। বিপাকে কৃষক ও ঠিকাদার এম লিখন সরকার । গংগাচড়া (রংপুর প্রতিনিধি) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি : নিজস্ব প্রতিবেদক, দৈনিক বাংলার সংবাদ: গোবিন্দগঞ্জে মামলায় গ্রেপ্তার চাঁদমিয়া-মাহাবুরের মুক্তি দাবি। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে এলাকাবাসীর প্রশ্ন, পুনঃতদন্তের দাবি। গাইবান্ধা জেলা প্রতিনিধি: লালমনিরহাটে রত্নাই সড়ক সেতুর উদ্বোধন করলেন—ত্রাণমন্ত্রী দুলু। লালমনিরহাট জেলা পতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২৪ বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খাঁনকে সংবর্ধনা দিয়েছে জেএসএফ-শত বাংলাদেশ হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খাঁনকে সংবর্ধনা দিয়েছে জেএসএফ-শত বাংলাদেশ হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ

আমার প্রথম কর্মসংস্থান এর প্রতিষ্ঠান ছিল দৈনিক প্রতিদিনের কাগজ

বিশেষ প্রতিনিধিঃ 
Update : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫

বিশেষ প্রতিনিধিঃ

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের জানাজায় এক ব্যতিক্রমী দৃশ্যের জন্ম দিলেন দৈনিক প্রতিদিনের কাগজ-এর সম্পাদক মোঃ খায়রুল আলম রফিক ভাই।

যেখানে অনেকেই শোকবার্তায় দায়িত্ব শেষ করেন, তিনি সেখানে জানাজায় এসে কেঁদে ফেললেন, কণ্ঠ ভেঙে ক্ষমা চাইলেন! এক সহকর্মীর প্রতি দায়বদ্ধতার এমন প্রকাশ এই দেশে বিরল। তিনি বললেন, তুহিন আমাদের পরিবারের একজন ছিল। যদি কোনোদিন তার আচরণে কেউ কষ্ট পেয়ে থাকে, তাহলে আপনাদের সামনে মাথা নিচু করে ক্ষমা চাই। ওর ঋণ আমারও। ক্ষমা করে দিন আমাকে।

তিনি আরও অনুরোধ করলেন, “যারা তুহিনের ঔষধের ব্যবসায় টাকা বাকি রেখেছেন, তারা যেন তুহিনের অসহায় পরিবারের দিকে তাকিয়ে তা দিয়ে দেন।” শুধু তাই নয়, তার কাছ থেকেও কেউ পাওনা থাকলে, তিনি সেটাও যথাসাধ্য দেখার আশ্বাস দেন। এই দৃশ্য শুধু এক মৃত্যু নয়, এক পেশার বিবেক জাগরণের মুহূর্ত হয়ে থাকবে।

আরও পড়ুনঃ সত্যি হবে বীর- কবি তাছলিমা আক্তার মুক্তা

তাঁর প্রতিষ্ঠানের অনেকের কাছেই জেনেছি, আমিও ব্যক্তিগতভাবে শ্রদ্ধেয় রফিক ভাইকে চিনি। তাঁর এই হৃদয়ভাঙা অবস্থান, তাঁর এমন সাহসী প্রকাশ আমি বহুবার নানান ক্ষেত্রে উদাহরণ হিসেবে তুলে ধরেছি। তিনি কেবল একজন সম্পাদক নন, একজন মানুষ, যার কান্না ইতিহাস হয়ে থাকবে।

ভাবি, যদি দেশের সব মিডিয়া সম্পাদকের হৃদয়ে এমন জায়গা থাকত, তাহলে আর কোনো রিপোর্টার এভাবে হারিয়ে যেত না। রফিক ভাইয়ের চোখের পানি যেন প্রতিটি গণমাধ্যমের বিবেক নাড়িয়ে দেয়। যেন সরকারেরও টনক নড়ে! এই কান্না শুধু ব্যক্তিগত শোক নয়, এটি একটি পেশার আর্তনাদ।
স্যালুট আপনাকে, রফিক ভাই।
আপনি একজন সম্পাদক নন, আপনি আমাদের আত্মার প্রতিনিধি। ❤️🕊️


More News Of This Category