বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

আঞ্জুমানে আশেকানে মদীনা কমপ্লেক্সে পবিত্র শোহদায়ে কারবালা মাহফিল অনুষ্ঠিত

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
Update : সোমবার, ৭ জুলাই, ২০২৫

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

চট্টগ্রামের ত্বরিকত, আধ্যাত্মিক ও দ্বীনি প্রতিষ্ঠান আঞ্জুমানে আশেকানে মদীনা কমপ্লেক্সে পবিত্র শোহদায়ে কারবালা মাহফিল ৫ জুলাই শনিবার বাদে মাগরিব থেকে এশা পর্যন্ত নগরের চকবাজারের বাগদাদীয়া খানকাহ শরীফে অনুষ্ঠিত হয়।

বাগদাদীয়া খানকাহ শরীফের প্রতিষ্ঠাতা, পীরে ত্বরিকত আল্লামা শাহসূফি হযরত শাহ আব্দুল হালিম আলমাদানী ( ম জি আ) এর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে তকরির ও আলোচনা করেন চান্দপুর ফরিদগঞ্জ গণিয়া দরবার শরীফের শাহজাদা মারুফ বিল্লাহ মোজাদ্দেদী ( ম জি আ), বাগদাদীয়া একাডেমির পরিচালক মাওলানা মোহাম্মদ নিয়াজ মাখদুম ফারুকী, বাগদাদীয়া খানকাহ শরীফ সাবানঘাটা শাখার পরিচালক আলহাজ্ব মোহাম্মদ ইসহাক, মাওলানা মোহাম্মদ নাছির উদ্দীন।

আরও পড়ুনঃ কালীগঞ্জে ড. মুফতি আহমদ হাসান গাজীপুরী সাহেব কে সংবর্ধনা প্রদান করা হয়

এসময় আরও উপস্থিত ছিলেন লায়ন মাহতাব উদ্দিন, গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের প্রতিষ্ঠাতা ও সদস্য সচিব স ম জিয়াউর রহমান, সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ এমরান।

সভায় বক্তারা বলেন, আহলে বাইত হযরত হাসান ও হযরত হোসাইন এর জীবন চরিত ব্যক্তি জীবনে প্রতিষ্ঠা করতে পারলে মুসলমানদের জীবন সার্থক হবে এবং আল্লাহ তায়ালার নৈকট্যপ্রাপ্তি সহজ হবে। আহলে বাইতের আত্মদান ইসলাম প্রতিষ্ঠায় অনন্য নিদর্শন এবং যুগযুগ ধরে মুসলমান সম্প্রদায়ের মধ্যে অনুপম অনুকরণীয় আদর্শ হিসেবে কাজ করবে।

যতদিন পর্যন্ত আমাদের মুসলমান সম্প্রদায়ের মধ্যে আহলে বাইতের আদর্শ অটুট থাকবে ততদিন পর্যন্ত মুসলমান সম্প্রদায় পথভ্রষ্ট হবে না। সকল মুসলমানদের আহলে বাইতের আদর্শ অনুসরণ করা একান্ত ঈমানী ও নৈতিক কর্তব্য। আলোচনা শেষে মিলাদ কেয়াম পরবর্তী বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


More News Of This Category