রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
Headline :
সিরাজগঞ্জে নাটুয়াপাড়ায় লিও পাম্প বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী ফ্রি সার্ভিস ক্যাম্প সিরাজগঞ্জ প্রতিনিধি মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে তীব্র দুর্গন্ধ, রোগীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ* রৌনাক খান (সরাইল উপজেলা প্রতিনিধি বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা গংগাচড়ায় সোনার দামে বালু, থমকে গেছে উন্নয়ন, উপজেলা প্রশাসন নিরব। বিপাকে কৃষক ও ঠিকাদার এম লিখন সরকার । গংগাচড়া (রংপুর প্রতিনিধি) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি : নিজস্ব প্রতিবেদক, দৈনিক বাংলার সংবাদ:

অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৪ এর অভিযানে ১৪ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Update : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৪, ময়মনসিংহ এর একটি আভিযানিক দল মঙ্গলবার ( ০২ জুলাই ২০২৫) রাত ৯টা ২০ মিনিটের দিকে নেত্রকোণা সদর উপজেলার সিংহের বাংলা ইউনিয়নের ফরিদপুর এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন—মোঃ রাশেদ খান (২২), পিতা- আব্দুল আলিম এবং মোঃ আশিক (২৪), পিতা- সেলিম ভুঁইয়া। উভয়ের স্থায়ী ঠিকানা কসবা থানা, ব্রাহ্মণবাড়িয়া জেলার সৈয়দাবাদ এলাকায়।

আরও পড়ুনঃ বগুড়া’র গাবতলীতে যৌথবাহিনীর মাদকবিরোধী অভিযানে, নারী সহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

র‍্যাব সূত্রে জানা গেছে, নুর উদ্দিন গহরপুরী (রহ.) ক্বওমী মহিলা মাদ্রাসার বালক হিফজ বিভাগের সামনে অভিযান চালিয়ে আসামিদের কাছ থেকে মোট ১৪ কেজি ২৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য প্রায় ২ লাখ ৮৫ হাজার টাকা।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নেত্রকোণা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। একইসঙ্গে আসামি ও আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-১৪ এর সিনিয়র সহকারী পরিচালক ও মিডিয়া অফিসার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


More News Of This Category