সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
Headline :
সিঙ্গারবিল থেকে ১১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক। মান্দায় ভুয়া পরিচয়ে বিয়ে, ৪ মাস পর তরুণীকে নিয়ে উধাও যুবক: আতঙ্কে পরিবার ঘানিতে সরিষার তেল মাড়াই দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত খামার ঘুরে খেলেন খাঁটি দুধ। পাটগ্রাম সীমান্তে ভারতীয় কসমেটিকস ও বাইসাইকেল আটক লালমনিরহাট জেলা সংবাদদাতা মোঃসেলিম মিয়া গোমস্তাপুরে সড়কের পাশে অটো রাইস মিল নির্মাণ, সড়কে বালু-নির্মাণসামগ্রী—দুর্ঘটনার শঙ্কা মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জ কসমেটিক্স-বিকাশের দোকানের আড়ালে মাদক ও অনলাইন জুয়ার অভিযোগ! জুয়েলকে ঘিরে চাঞ্চল্য। তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পানি ব্যবস্থাপনা, সেচ ও বন্যা নিয়ন্ত্রণ নিয়ে পাউবো কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল থেকে অবসর গ্রহন করলেন ডা. নূরুল হক “হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা ভারতীয় ব্যবসায়ীদের” কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

অরুয়াইল যুবলীগ নেতাকে ছিনতাইয়ের ঘটনায় জাপা নেতা গ্রেফতার

Update : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

এম বাদল খন্দকার (বিশেষ প্রতিনিধি)

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল পুলিশ ক্যাম্পের সামনে থেকে পুলিশের কাছ থেকে গাজী বোরহান উদ্দিন নামের এক যুবলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় জাতীয় পার্টি যুব সংহতির অরুয়াইল ইউনিয়ন শাখার সভাপতি গাজী মোঃ জয়নাল-কে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৫ নভেম্বর) দুপুরে অরুয়াইল বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করেন সরাইল থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা রাজীব বড়ুয়া। বিষয়টি নিশ্চিত করে অরুয়াইল পুলিশ ক্যাম্পের ইনচার্জ টিপু সুলতান জানান, পুলিশকে মারধর করে গ্রেফতারকৃত যুবলীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গাজী জয়নাল জড়িত ছিলেন।

জানা গেছে, একাধিক মামলার পলাতক আসামি অরুয়াইল ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহবায়ক গাজী বোরহান উদ্দিনকে গত ৪ নভেম্বর গ্রেফতার করেছিলেন অরুয়াইল পুলিশ ক্যাম্পের সদস্যরা। পরে সরাইল থানায় নেওয়ার পথে পুলিশের কাছ থেকে তাকে ছিনিয়ে নেওয়া হয়। এ ঘটনায় সরাইল থানায় মামলা দায়ের করে পুলিশ । পুলিশের দায়েরকৃত মামলার আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়। এ মামলায় তাকে নিয়ে এ পর্যন্ত ০৪ জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এর আগে গ্রেপ্তারকৃতরা হলেন- জীবন কর্মকার (৩৮), সাগর (২৩) ও মেজবাহ উদ্দিন (৩০)।


More News Of This Category