বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

অবৈধ সিএনজি স্ট্যান্ড উচ্ছেদ, ৫৭ হাজার টাকা জরিমানা

এম বাদল খন্দকার (বিশেষ প্রতিনিধি): 
Update : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

এম বাদল খন্দকার (বিশেষ প্রতিনিধি):

ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ফুটপাত দখল করে অবৈধভাবে গড়ে উঠা সিএনজিচালিত অটোরিকসা স্ট্যান্ড ও ফুটপাতের অবৈধ দখলবাজদেরকে উচ্ছেদ করেছে করা হয়েছে।

এ সময় বিভিন্ন অবৈধ দখলবাজকে ৫৭ হাজার টাকা জরিমানা করা হয়। সোমবার ১৮ আগষ্ট বিকেলে সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সিফাত মোঃ ইশতিয়াক ভূইয়া শহরের পুরাতন জেল রোড ও কুমারশীল মোড়ে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে এই জরিমানা করেন।

খোঁজ নিয়ে জানা গেছে, বিকাল সাড়ে ৩টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জেল রোড ও কুমারশীল মোড়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালত প্রথমেই জেলরোডে অবস্থিত অবৈধভাবে গড়ে উঠা সিএনজিচালিত অটোরিকসা স্ট্যান্ড উচ্ছেদ করে।

পরে ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের পাশে সড়ক দখল করে অবৈধভাবে পার্কিং করার দায়ে একটি এ্যাম্বুলেন্সকে ১ হাজার টাকা, লোকনাথ উদ্যানের (ট্যাংকের পাড়) সামনে রাস্তায় ভ্যান রেখে ফলের ব্যবসা করা এক দোকানীকে ৫শত টাকা,

কুমারশীল মোড় এলাকায় ফুটপাতে ইট রাখার দায়ে ৩ হাজার টাকা এবং সেখানকার আমিন কমপ্লেক্স ভবনের নিচে ফুটপাত দখল করে বড় বড় বেশ কয়েকটি অক্সিজেন সিলিন্ডার রাখার দায়ে সিলিন্ডার মালিককে ৫০ হাজার টাকা জরিমানাসহ সর্বমোট ৫৭ হাজার টাকা জরিমানা করেন।

আরও পড়ুনঃ মধুপুরে শ্রেষ্ঠ মৎস চাষী হলেন শাহজাহান আলী

এ ব্যাপারে ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সিফাত মোঃ ইশতিয়াক ভূইয়া জানান, শহরের সড়ক ও ফুটপাত জনগণের চলাচলের জন্য। অযাচিতভাবে এগুলো দখল করলে জনভোগান্তি বাড়ে এবং দুর্ঘটনার ঝুঁকিও সৃষ্টি হয়।

তাই নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে শৃঙ্খলা ফিরিয়ে আনার উদ্যোগ নেয়া হয়েছে। সোমবার বিকেলে অভিযান জেল রোডসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।


More News Of This Category