বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
Headline :
সিরাজগঞ্জে সাংবাদিক এনামুল হকের ৪৫তম জন্মবার্ষিকী উদযাপন মোঃ ফেরদৌস হোসেন অপুষ্টি রোধে সমন্বিত উদ্যোগের আহ্বান, সাঘাটায় পুষ্টি সমন্বয় কমিটির সভা মোঃ মেহেদী হাসান স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জে সাংবাদিক এনামুল হকের ৪৫তম জন্মবার্ষিকী উদযাপন বান্দরবানের বন্যা পরিস্থিতি পর্যালোচনায় প্রশাসনের উচ্চপর্যায়ের মতবিনিময় সভায় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি, সৌদি প্রবাসীদের অধিকার রক্ষা ও দালালমুক্ত পরিবেশ গঠনে ‘সৌদি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিম’-এর অঙ্গীকার নর্থ ওয়েস্ট ওভারসীজ রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ সরকারি নির্দেশনা অমান্য দেহব্যবসার জেরে খুলনায় ইজিবাইক চালক হত্যা ( দৈনিক বাংলার সংবাদ ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা ) বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে রয়েছে সরকার: বান্দরবানে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শ্রীবরদীতে জিয়া খাল উদ্ধার ও পুনঃখনন চাই এলাকাবাশী বাঁশী গাইবান্ধায় বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

অবৈধ অকটেনসহ পাচারকারী আটক করেছে কোস্ট গার্ড!

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
Update : শনিবার, ৫ জুলাই, ২০২৫

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

চট্টগ্রামের ব্রিজ ঘাটে প্রায় ৪ লক্ষ টাকা মূল্যের ৩১৭০ লিটার অবৈধ অকটেনসহ ১ জন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

শুক্রবার ৪ জুলাই ২০২৫ তারিখ বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ ৪ জুলাই ২০২৫ তারিখ শুক্রবার মধ্যরাত ১২ টায় কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম কর্তৃক চট্টগ্রামের সদর ঘাট থানাধীন ব্রিজ ঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় পাচারকারীদের বোট হতে অবৈধ অকটেন নামাতে দেখা যায়।

আরও পড়ুনঃ আ. লীগ নেতার ছেলের বিয়ে: চিটাগাং ক্লাবে সামনে মব সন্ত্রাসীদের বিক্ষোভ নেপথ্যে কোটি টাকার চাঁদা দাবি!

এসময় কোস্ট গার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা কোস্ট গার্ড সদস্যদের উপর অতর্কিত হামলা করে। পরবর্তীতে কোস্ট গার্ডের অভিযানিক দল ঘটনার স্থল হতে প্রায় ৩ লক্ষ ৯০ হাজার টাকা মূল্যের ৩ হাজার ১ শত ৭০ লিটার অবৈধ অকটেনসহ ১ জন পাচারকারীকে আটক করতে সক্ষম হয়।

আটককৃত পাচারকারী মোঃ শহিদ (৩০), চট্টগ্রামের বাসিন্দা। জব্দকৃত অকটেন এবং আটককৃত পাচারকারীর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।


More News Of This Category