বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
Headline :
সিরাজগঞ্জে সাংবাদিক এনামুল হকের ৪৫তম জন্মবার্ষিকী উদযাপন মোঃ ফেরদৌস হোসেন অপুষ্টি রোধে সমন্বিত উদ্যোগের আহ্বান, সাঘাটায় পুষ্টি সমন্বয় কমিটির সভা মোঃ মেহেদী হাসান স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জে সাংবাদিক এনামুল হকের ৪৫তম জন্মবার্ষিকী উদযাপন বান্দরবানের বন্যা পরিস্থিতি পর্যালোচনায় প্রশাসনের উচ্চপর্যায়ের মতবিনিময় সভায় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি, সৌদি প্রবাসীদের অধিকার রক্ষা ও দালালমুক্ত পরিবেশ গঠনে ‘সৌদি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিম’-এর অঙ্গীকার নর্থ ওয়েস্ট ওভারসীজ রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ সরকারি নির্দেশনা অমান্য দেহব্যবসার জেরে খুলনায় ইজিবাইক চালক হত্যা ( দৈনিক বাংলার সংবাদ ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা ) বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে রয়েছে সরকার: বান্দরবানে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শ্রীবরদীতে জিয়া খাল উদ্ধার ও পুনঃখনন চাই এলাকাবাশী বাঁশী গাইবান্ধায় বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

অপহৃত ব্যবসায়ী মোঃ সোহাগ কে উদ্ধার

Update : সোমবার, ২ জুন, ২০২৫
অপহৃত ব্যবসায়ী মোঃ সোহাগ কে উদ্ধার

বিশেষ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক, মীম শরৎ গ্রুপের চেয়ারম্যান এবং গ্লোবাল নিউজ এর প্রধান উপদেষ্টা মোহাম্মদ সোহাগকে হাত পা বাধা অবস্থায় পটুয়াখালী থেকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার (১ জুন) নিতাইগঞ্জ থেকে বাড়ি ফেরার পথে গাড়িসহ অপহৃত হন সোহাগ।

নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক, মীম শরৎ গ্রুপ এবং শাহজালাল নেভিগেশনের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সোহাগ রোববার রাতে নগরীর গলাচিপা এলাকার তোলারাম কলেজ রোড থেকে নিজের ব্যবহৃত গাড়িসহ অপহৃত হলে আইনশৃংখলা বাহিনীকে জানানো হয়।

এমন উৎকন্ঠার পর আজ সোমবার (২ জুন) দুপুর ১২টার দিকে পটুয়াখালীর পায়রাগঞ্জ এলাকায় তার গাড়ির ভেতর থেকে হাত পা বাধা অবস্থায় উদ্ধার করা হয় মোহাম্মদ সোহাগকে। উদ্ধরে অংশগ্রহণকারী এলাকাবাসী জানান, আজ ভোর ৬টার দিকে দুইটি গাড়ী দেখতে পান তারা। গাড়ির ভেতর থেকে একজন মানুষ সাহায্যের জন্য হাত নাড়ছিলো। কাছে গিয়ে দেখতে পায় হাত, পা, কোমর ও মুখ বাঁধা এবং আহত অবস্থায় পাওয়া যায় এই লোককে।

পটুয়াখালী ডিবি পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোহাম্মদ সোহাগকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ সোহাগ বলেন, ‘বাসায় ফেরার পথে ৫-৬ জন ব্যক্তি আমাকে অপহরণ করে। তারা আমার গায়ে ইলেকট্রিক শক দেয়, মাথায় পিস্তলের বাট দিয়ে আঘাৎ করে। আল্লাহর রহমতে এবং সবার দোয়ায় আমি বেঁচে গেছি।

’বিকেলে হেলিকপ্টার যোগে ঢাকায় আনা হয়েছে ব্যবসায়ী সোহাগকে। নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী এমন ঘটনায় বলেন, ব্যবসায়ীকে উদ্দার করতে আমরা তথ্য প্রযুক্তির সাহায্য নিয়ে তদন্ত শুরু করি। অপহৃত দল ব্যবসায়ী সোহাগকে পটুয়াখালী ফেলে যায়।

সেখানে প্রাইভেট কারে হাত-পা বাধা অবস্থায় এক ব্যক্তিকে দেখে স্থানীয়রা পুলিশকে তথ্য জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। এঘটনায় জড়িতদের আটক করতে আমরা কাজ করছি এবং তদন্তের পর বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর এই কর্মকর্তা।


More News Of This Category