বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

অধ্যাপক মাওলানা গোলাম মোস্তফা রহ. এর ইন্তেকালে শোক প্রকাশ

Update : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
অধ্যাপক মাওলানা গোলাম মোস্তফা রহ. এর ইন্তেকালে শোক প্রকাশ

আল রাইয়ান ইসলাম, মিশরঃ

স্মৃতিতে অম্লান এক মানুষ, যিনি ছিলেন জ্ঞান, চরিত্র ও ভালোবাসার মূর্ত প্রতীক।ইহজগৎ থেকে চিরবিদায় নিয়েছেন আমাদের শ্রদ্ধেয় চাচা, অধ্যাপক মাওলানা গোলাম মোস্তফা রহ.। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

গ্রামের ধোঁয়াটে এক সকালের স্মৃতি আজও হৃদয়ে গাঁথা— কুয়াশার চাদরে মোড়া সেই ভোরে পাশের গ্রাম থেকে ওয়াজ শেষ করে ফিরছিলেন তিনি। আব্বুর হাত ধরে তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। বাঁশের খুঁটির ছোট্ট চায়ের দোকানে বসে কাকা বলেছিলেন, “এক কাপ রং চা দিবেন, আদা একটু বেশি, চিনি কম।”

চায়ের কাপ হাতে নিতে গিয়ে শিশু মনে প্রথমবারের মতো গরমের যন্ত্রণা অনুভব করেছিলাম। কষ্ট লুকোতে না পারলেও, কাকার মমতাময় চোখ, ধৈর্যশীল ভঙ্গি, আর শেখানোর সেই ভঙ্গিমা— আজও যেন চোখের সামনে ভেসে ওঠে। তিনি বলেছিলেন,
“এইভাবে না বাবা… ধীরে ধীরে, বুঝে শুনে খেতে হয়— তখন আর গরম লাগবে না।”

আরও পড়ুনঃ মাদকবিরোধী দিবসে কুমিল্লা সীমান্তে বিজিবির জনসচেতনতামূলক সভা

সেই এক কাপ চায়ের সঙ্গে মিশে গিয়েছিল জীবনের মূল্যবান শিক্ষা— জীবনও অনেকটা গরম চায়ের মতো, উত্তপ্ত ও কঠিন। তবে ধৈর্য, সংযম ও সহনশীলতা থাকলে সেই তাপের মাঝেও পাওয়া যায় প্রশান্তি আর স্বস্তির স্বাদ।

আজ তিনি দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেলেন চিরশান্তির পথে। কিন্তু তাঁর রেখে যাওয়া শিক্ষাগুলো, ভালোবাসার স্পর্শ, আর মানবিকতার ছাপ চিরকাল রয়ে যাবে আমাদের হৃদয়ে।

মহান আল্লাহ তাআলা তাঁকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুন এবং তাঁর পরিবারকে এই শোক সহ্য করার শক্তি ও ধৈর্য দান করুন।

শ্রদ্ধাঞ্জলি প্রেরণকারী:
মুহাম্মদ আম্মার হোসাইন


More News Of This Category