শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
Headline :
অফিসে নয়, পরিচ্ছন্ন মোহনগঞ্জ গড়তে মাঠে ইউএনও আমেনা খাতুন,, নাগেশ্বরীতে সিজারের পর প্রসূতির মৃত্যু, অস্ত্রোপাচারে অবহেলার অভিযোগ এম সাইফুর রহমান, নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ ১৭/১০/২০২৬ইং হোটেল প্যান প্যাসিফিকে ‘গ্রীন ডায়ালগ- জলবায়ু পরিবর্তন ও অর্থনীতির পুনর্বিন্যাস’ সামিট অনুষ্ঠিত: ববি উপাচার্যের অংশগ্রহণ। সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ ১৫ নভেম্বরের মধ্যেই মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক পদ্ম ফুলের সৌন্দর্যের নীলাভূমি নাগেশ^রীর ডাকনিরপাট পদ্মবিল প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল পানছড়িতে দুর্গাপূজার নিরাপত্তায় বিজিবির ড্রোন নজরদারি ও সার্বক্ষণিক টহল মহপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ বিয়ের আগের দিনই বরের মৃত্যু: গাইবান্ধায় আনন্দ ঘেরা দুই পরিবারে হঠাৎ শোকের ছায়া
/ প্রথম পাতা
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চাঁনশিকারী সীমান্তে চোরাচালান ও মাদক বিরোধী এক সফল অভিযান পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে ৩ জন মাদক চোরাকারবারিকে আটক করার পাশাপাশি ফেন্সিডিলের বিকল্প ১২৪ বোতল read more
খুলনার আলোচিত ট্রিপল মার্ডারের মাস্টারমাইন্ড রফিক-কে আটক(মোঃ সোহেল রানা, ক্রাইম রিপোর্টার, বাংলার) খুলনা মহানগরীর সোনাডাঙা থানার আলোচিত ট্রিপল মার্ডার মামলার প্রধান পলাতক আসামি মো. রফিকুল ইসলাম হাওলাদার ওরফে রফিককে অবশেষে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব। বৃহস্পতিবার রাতে বরিশাল জেলার কোতোয়ালি থানার কাশিপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।উল্লেখ্য “খুলনার সোনাডাঙা এলাকায় সংঘটিত শ্বাশুড়ি ও দুই সন্তান হত্যার চাঞ্চল্যকর মামলাটি দায়ের পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। মামলার এজাহারে ১ নম্বর অভিযুক্ত করা হয় খুলনা মহানগরীর দৌলতপুর থানার বাসিন্দা ৩৮ বছর বয়সী মো. রফিকুল ইসলাম হাওলাদারকে। ঘটনার পর থেকেই তিনি দেশের বিভিন্ন স্থানে ছদ্মবেশে আত্মগোপন করে পলাতক জীবনযাপন করছিলেন।র‍্যাব-৬ সদর কোম্পানি ও র‍্যাব-৮ এর গোয়েন্দা শাখা দীর্ঘদিন ধরে এই মামলার তদন্ত ও আসামি ধরতে কাজ করছিল। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, রফিক বরিশালের কাশিপুর এলাকায় নতুন পরিচয়ে অবস্থান করছেন।তথ্যের সত্যতা যাচাই করে বৃহস্পতিবার ৪ জুন-রাতে র‍্যাব-৬ ও র‍্যাব-৮ এর একটি যৌথ আভিযানিক দল কাশিপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে রফিকুল ইসলাম হাওলাদারকে আটক করা হয়। র‍্যাব সূত্র জানায়, গ্রেফতারের পর রফিকুল ইসলাম হাওলাদারকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে খুলনার সোনাডাঙা থানায় হস্তান্তর করা হয়েছে।সোনাডাঙা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আসামিকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে। তদন্তের স্বার্থে মামলার বিস্তারিত তথ্য এখনই প্রকাশ করা হচ্ছে না।র‍্যাব-৬ এর এক কর্মকর্তা বলেন, “বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা, ধর্ষণ, সন্ত্রাস ও মাদক সংশ্লিষ্ট অপরাধে জড়িত আসামিদের গ্রেফতার এবং আইনের আওতায় আনতে র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে। সোনাডাঙার এই আলোচিত মামলার প্রধান আসামিকে গ্রেফতার তারই অংশ।সোনাডাঙা এলাকার বাসিন্দারা প্রধান আসামির গ্রেফতারের খবরে স্বস্তি প্রকাশ করেছেন। তাদের দাবি, মামলার সুষ্ঠু তদন্ত শেষে দ্রুত বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করা হোক।অন্যদিকে আইনজীবীরা বলছেন, ট্রিপল মার্ডারের মতো স্পর্শকাতর মামলায় আসামিকে আদালতে হাজির করে রিমান্ডে নেওয়া হবে। রিমান্ডে আসামির কাছ থেকে মামলার বিস্তারিত তথ্য ও অন্য সহযোগীদের বিষয়ে জানার চেষ্টা করবে তদন্ত সংস্থা। পরে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে বিচার প্রক্রিয়া এগোবে।আদালতে দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত অভিযুক্ত ব্যক্তি আইনের চোখে নির্দোষ। মামলার তদন্ত এখনও চলমান রয়েছে।
রাজধানীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণে বিটিভির সাংবাদিক নার্গিস জুঁই এর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী বিটিভির সাংবাদিক নার্গিস জুঁই কোতোয়ালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বাংদেশ টেলিভিশনে একটা অসাধারণ কথা বললেন। বললেন, “জিয়ার আহ্বানে বাঙালি সৈনিকরা বিদ্রোহ না করলে আজও পাকিস্তান থাকত।”খবর আইবিএননিউজ । কী ইতিহাস! কী ফ্ল্যাশব্যাক! কী ঐতিহাসিক চেতনা!
তীব্র গরমে পানি, পথচারীদের ছাতা ও হাতপাখা বিতরণ করেছেন রেড ক্রিসেন্ট সোসাইটি চাঁপাইনবাবগঞ্জ  জেলা ইউনিট।  বৃহস্পতিবার (৪ জুন) ১০ দিনব্যাপী শহর জুড়ে এসব কার্যক্রম উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ জেথলা রেড ক্রিসেন্ট
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় তিনটি গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় গরুবাহী পিকআপসহ তিনজনকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদের কালিয়াকৈর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।বৃহস্পতিবার দুপুরে উপজেলার সিনাবহ এলাকায়
গজারিয়ায় এমন অভিযোগ উঠেছে সাহারা গ্রুপের বালুভরাটকৃত প্রকল্প বিষয়ে, উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ -৩আসনের সংসদ সদস্য মো:কামরুজ্জামান রতন,উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার হামিদা মোস্তফা ও উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের শীর্ষ
‘ তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং সুস্থ, সচেতন ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে স্বেচ্ছাসেবকদের মাঝে ফুটবল বিতরণ করেছে সাঘাটা উন্নয়ন সংস্থা (SUS)। ‘মাঠে থাকুক তরুণরা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে
গাইবান্ধার সাঘাটা উপজেলার বিভিন্ন এলাকার ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে সামাজিক সংগঠন সাঘাটা উন্নয়ন সংস্থা (SUS)। জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করা এবং সড়ক দুর্ঘটনার ঝুঁকি কমানোর লক্ষ্যে সংগঠনটির সদস্যরা