রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
Headline :
রূপসায় পূজা মণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার ওমর ফারুক. লালমনিরহাটে শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে ভ্রম্যমান আদালত পরিচালনা করে ৮ টি যানবাহন থেকে ৮ হাজার ৯ শ টাকা জরিমানা করা হয়েছে। রংপুর রেঞ্জ ডিআইজি জনাব মোহাম্মদ আবদুল মাবুদ-বিপিএম মহোদয়ের পঞ্চগড় জেলা সফর: তেঁতুলিয়া মডেল থানা ও বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন, সুশীল সমাজের সঙ্গে মতবিনিময় মধুপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম ঠাকুরগাঁও-১ আসনে জামায়াত প্রার্থীকে শোকজ, ১৯ অক্টোবর সশরীরে হাজিরার নির্দেশ। কালিয়াকৈরে ওষুধ কারখানায় আগুন, আহত ১ নেত্রকোনায় সাংবাদিক হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন বেসরকারী অভিনেতা এবং স্থানীয় বাজার কর্তৃপক্ষের সাথে বাজার সংযোগের উপর কর্মশালা অনুষ্ঠিত কুড়িগ্রামের রৌমারী মালবাহী ট্রাকের ধাক্কায় অটোরিক্সার চালকসহ ৫জন নিহত নিহতদের মধ্যে একই পরিবারের তিনজন রয়েছেন বালিয়াকান্দিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

মাঠে থাকুক তরুণরা’ এই বার্তায় ফুটবল বিতরণ করল সাঘাটা উন্নয়ন সংস্থা SUS মোঃ মেহেদী হাসান স্টাফ রিপোর্টারঃ

Update : শুক্রবার, ৫ জুন, ২০২৬

‘

তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং সুস্থ, সচেতন ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে স্বেচ্ছাসেবকদের মাঝে ফুটবল বিতরণ করেছে সাঘাটা উন্নয়ন সংস্থা (SUS)।

‘মাঠে থাকুক তরুণরা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের তরুণ স্বেচ্ছাসেবকদের হাতে ফুটবল তুলে দেন ফাহমিদুল ইসলাম মোল্লা রানা। এ সময় উপস্থিত ছিলেন শ্রী জয় চন্দ্র বিলাশসহ সংগঠনের কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্বেচ্ছাসেবকবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে তরুণদের সুস্থ বিনোদন ও শারীরিক-মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। খেলাধুলা শুধু শরীরচর্চার মাধ্যম নয়, এটি শৃঙ্খলা, নেতৃত্ব, সহমর্মিতা ও দলগত মনোভাব গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই তরুণদের মাঠমুখী করতে এবং সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখা প্রয়োজন।

সংগঠনের নির্বাহী পরিচালক ফাহমিদুল ইসলাম মোল্লা রানা বলেন, “তরুণদের মধ্যে ইতিবাচক চর্চা বৃদ্ধি এবং সুস্থ সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। আমাদের স্বেচ্ছাসেবকরা সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখার পাশাপাশি খেলাধুলার মাধ্যমেও নিজেদের বিকশিত করবে বলে আমরা আশা করি।”

কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শ্রী জয় চন্দ্র বিলাশ বলেন, “যুবসমাজকে মাদক, অপরাধ ও বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার প্রসার জরুরি। সেই লক্ষ্য থেকেই আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ।”

ফুটবল পেয়ে স্বেচ্ছাসেবকরা আনন্দ প্রকাশ করেন এবং নিয়মিত খেলাধুলার মাধ্যমে নিজেদের সুস্থ ও সক্রিয় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।


More News Of This Category