বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

কেরানীগঞ্জে বিএনপি নেতা মনির হোসেন মিনুর রুহের মাগফেরাতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা ঢাকা : 
Update : সোমবার, ২৮ জুলাই, ২০২৫

আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা ঢাকা :

কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সভাপতি ও তারানগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম মনির হোসেন মিনুর রুহের মাগফেরাত কামনায় এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ জুলাই) শিকারীটোলা আটি কেরানীগঞ্জ মডেল উপজেলায় প্রধান কার্যালয় একটি মিলনায়তনে এই মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আমান উল্লাহ আমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তার সুযোগ্য পুত্র, ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি।

অনুষ্ঠানে মরহুম মনির হোসেন মিনুর রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তারা বলেন, তিনি ছিলেন একজন সৎ, নিষ্ঠাবান ও ত্যাগী নেতা, যিনি কেরানীগঞ্জের মানুষের হৃদয়ে আজও অম্লান।

আরও পড়ুনঃ প্রাইভেট কার যোগে ঢাকা থেকে ময়মনসিংহ এসে অটোরিকশা চুরির সংঘবদ্ধ প্রতারক ও চোরচক্রের প্রধানসহ আটক ০৪
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সিনিয়র সহ সভাপতি হাজী শামীম হাসান,সহ সভাপতি নাজিম উদ্দীন, সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবী, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল,ছাত্রদলের নেতারাসহ কেরানীগঞ্জের বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

দোয়া শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয় এবং তাঁর অবদানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নেতাকর্মীরা।


More News Of This Category