বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
Headline :
সিরাজগঞ্জে সাংবাদিক এনামুল হকের ৪৫তম জন্মবার্ষিকী উদযাপন মোঃ ফেরদৌস হোসেন অপুষ্টি রোধে সমন্বিত উদ্যোগের আহ্বান, সাঘাটায় পুষ্টি সমন্বয় কমিটির সভা মোঃ মেহেদী হাসান স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জে সাংবাদিক এনামুল হকের ৪৫তম জন্মবার্ষিকী উদযাপন বান্দরবানের বন্যা পরিস্থিতি পর্যালোচনায় প্রশাসনের উচ্চপর্যায়ের মতবিনিময় সভায় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি, সৌদি প্রবাসীদের অধিকার রক্ষা ও দালালমুক্ত পরিবেশ গঠনে ‘সৌদি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিম’-এর অঙ্গীকার নর্থ ওয়েস্ট ওভারসীজ রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ সরকারি নির্দেশনা অমান্য দেহব্যবসার জেরে খুলনায় ইজিবাইক চালক হত্যা ( দৈনিক বাংলার সংবাদ ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা ) বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে রয়েছে সরকার: বান্দরবানে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শ্রীবরদীতে জিয়া খাল উদ্ধার ও পুনঃখনন চাই এলাকাবাশী বাঁশী গাইবান্ধায় বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

চট্টগ্রাম জেলা পরিষদ সাবেকসদস্য ড. মাহমুদ হাসানের নবম মৃত্যুবার্ষিকী ১ এপ্রিল।

Update : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

ফটিকছড়ির বিশিষ্ট শিক্ষানুরাগী, চট্টগ্রাম জেলা পরিষদের সাবেক সদস্য মরহুম ড. মাহমুদ হাসানের নবম মৃত্যুবার্ষিকী বুধবার (১ এপ্রিল) পালিত হবে।

এ উপলক্ষে ড. মাহমুদ হাসান ফাউন্ডেশন, ড. মাহমুদ হাসান একাডেমি, সেরী মেছান গ্রুপ অব কোম্পানিজসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির কথা রয়েছে।

উপলক্ষে ফটিকছড়ির নানুপুর রহমত বাড়িস্থ মরহুমের কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ, কবর জিয়ারত, বিশেষ মোনাজাত, খতমে কুরআন এবং দুঃস্থদের মাঝে খাদ্য বিতরণ হবে জানা গেছে।

উল্লেখ্য, মরহুম ড. মাহমুদ হাসান ছিলেন সেরী মেছান গ্রুপ অব কোম্পানিজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং চট্টগ্রাম জেলা পরিষদের নির্বাচিত সদস্য। এছাড়াও তিনি মালয়েশিয়া আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, সেক্টরস কমান্ডার্স ফোরাম মুক্তিযুদ্ধ ’৭১ চট্টগ্রাম উত্তর জেলার সাবেক সভাপতি, ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি কাউন্সিল ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, চট্টগ্রাম উত্তর জেলা শাখার উপদেষ্টা এবং চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি নাজিরহাট কলেজিয়েট উচ্চ বিদ্যালয় ও নারায়ণহাট আদর্শ ডিগ্রি কলেজসহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের সাবেক সভাপতি ছিলেন। পাশাপাশি পাঁচলাইশ মাহমুদিয়া হাসানিয়া তালিমুল কোরআন হেফজখানার প্রতিষ্ঠাতা এবং ৪৭টি উচ্চ বিদ্যালয়ের আজীবন ও এককালীন দাতা সদস্য হিসেবে তিনি শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

শিক্ষা, সমাজসেবা ও মানবকল্যাণে তাঁর অবদান ফটিকছড়িবাসীর কাছে আজও গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণীয়।


More News Of This Category