রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:২০ অপরাহ্ন
Headline :
পাটগ্রাম সীমান্তে ভারতীয় কসমেটিকস ও বাইসাইকেল আটক লালমনিরহাট জেলা সংবাদদাতা মোঃসেলিম মিয়া গোমস্তাপুরে সড়কের পাশে অটো রাইস মিল নির্মাণ, সড়কে বালু-নির্মাণসামগ্রী—দুর্ঘটনার শঙ্কা মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জ কসমেটিক্স-বিকাশের দোকানের আড়ালে মাদক ও অনলাইন জুয়ার অভিযোগ! জুয়েলকে ঘিরে চাঞ্চল্য। তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পানি ব্যবস্থাপনা, সেচ ও বন্যা নিয়ন্ত্রণ নিয়ে পাউবো কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল থেকে অবসর গ্রহন করলেন ডা. নূরুল হক “হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা ভারতীয় ব্যবসায়ীদের” কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস নীলফামারীতে ৪ শিশুকে একা পেয়ে ধর্ষণচেষ্টা চেষ্টা, বৃদ্ধ গ্রেফতার। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ সিরাজগঞ্জে নাটুয়াপাড়ায় লিও পাম্প বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী ফ্রি সার্ভিস ক্যাম্প সিরাজগঞ্জ প্রতিনিধি মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

মহাদেবপুরে শিক্ষার্থীদের বই পড়ায় উদ্বুদ্ধকরণ বিষয়ক মতবিনিময় সভা

মো. জুয়েল মন্ডল মহাদেবপুর, নওগাঁ
Update : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর মহাদেবপুরে শিক্ষার্থীদের বই পড়ায় উদ্বুদ্ধকরণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদরের জাহাঙ্গীরপুর মডেল উচ্চ বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ হাবিবুর রহমান।উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. ফরিদুল ইসলাম,

আরও পড়ুনঃ আনুপাতিক প্রতিনিধিত্ব ( পিআর ) পদ্ধতির নির্বাচনের যত মন্দ দিক এবং সহিংসতা বেড়ে যাবার আশঙ্কা

জাহাঙ্গীরপুর মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম ইব্রাহিম হোসেন, মহাদেবপুর
প্রেসক্লাবের সভাপতি আজাদুল ইসলাম আজাদ, সহ-সভাপতি লিয়াকত আলী বাবলু,
মহাদেবপুর থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম সাখাওয়াত হোসেন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, বই মানুষকে আলোকিত করে। এ কারণে শিক্ষার্থীদের পাঠ্য বইয়ের পাশাপাশি বিভিন্ন ধরণের বই পড়া প্রয়োজন।

তিনি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বছরে কমপক্ষে ৪ বার পাঠ্য বইয়ের বাইরে
সৃজনশীল ও বিজ্ঞানভিত্তিক বই পাঠের অনুষ্ঠান করার আহবান জানান। পরে অতিরিক্ত বিভাগীয় কমিশনার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও ভ‚মি অফিস পরিদর্শন করেন।


More News Of This Category