রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ডিসেম্বরে নাশকতার শঙ্কা, হিলি সীমান্তে সতর্ক অবস্থান বিজিবির। কবি পরিচিতি আসাদুজ্জামান খান মুকুল মধুপুর বাসস্ট্যান্ডে বিএনপির সতর্ক প্রহরা, সুনির্দিষ্ট মামলার তথ্য ছাড়াই পীরগঞ্জে আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার মনোহরগঞ্জে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত তেঘরিয়া যুব সংসদের উদ্যোগে ডেউটিন.চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা ও শিক্ষা বই উপহার বিতরণ। পর্যটন খাতের সংকট নিরসনে কাজ করছে সরকার: মন্ত্রী সাচিং প্রু জেরি সীতাকুণ্ডে ‘স্টাডি কেয়ার’-এর মেধাবৃত্তি ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনুষ্ঠিত

৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কুমিল্লার মনোহরগঞ্জে তারেক রহমান হবেন আগামী দিনের প্রধানমন্ত্রী ——–মোঃ আবুল কালাম

মোঃ আবুল খায়ের (মনোহরগঞ্জ)কুমিল্লা প্রতিনিধিঃ
Update : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

মোঃ আবুল খায়ের (মনোহরগঞ্জ)কুমিল্লা প্রতিনিধিঃ

আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন হতে যাচ্ছে, আর এই নির্বাচনে জনগণের ভোটে তারেক রহমান হবেন আগামীদিনের প্রধানমন্ত্রী। আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে পাড়া মহল্লায় ঐক্য গড়ে তুলে ধানের শীষের জন্য ভোট প্রার্থনা করতে হবে।

গতকাল শুক্রবার কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক ও কুমিল্লা-০৯ (লাকসাম-মনোহরগঞ্জ) সংসদীয় আসনের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত মোঃ আবুল কালাম।

বিএনপির রাষ্ট্রসংস্কারের ৩১ দফা বাস্তবায়নে জনসম্পৃক্ত করণের লক্ষ্যে মনোহরগঞ্জ উপজেলার বাইশগাঁও ইউনিয়ন বিএনপি এই জনসভার আয়োজন করেন।

এসময় তিনি আরো বলেন, একটি বিশেষ দল বাড়ি বাড়ি গিয়ে তালিমের নামে মহিলাদেরকে বিভ্রান্ত করছে, জান্নাতের টিকেট বিক্রি করছে, এসব
ধর্ম ব্যবসায়ীদের থেকে সাবধান থাকতে হবে।

ভোট আপনার পবিত্র আমানত, দীর্ঘ ১৭ বছর প্রহসনের নির্বাচন হয়েছে, অন্য দল তো পারেই নাই আওয়ামী লীগের লোকজনও ভোট দিতে পারে নাই। আপনার টেক্সের টাকায় রাষ্ট্র চলে, ভোট আপনার গণতান্ত্রিক অধিকার, আপনি আগামী ফেব্রুয়ারির নির্বাচনে এমন দলকে ভোট দিবেন যে দল আপনার এলাকায় উন্নয়ন করবে। আগামী দিনে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে ব্যাক্তি’র উন্নয়ন হবে না, জনগণের উন্নয়ন হবে।
নতুন প্রজন্মের ভোট হলো ৩০% নতুন প্রজন্মের প্রথম ভোট যেন ধানের শীষের পক্ষে হয়।

আরও পড়ুনঃ সাংবাদিকদের সাথে রাষ্ট্রযন্ত্রের বিমাতৃসূলভ আচরণ বন্ধ করতে হবে: বিএমএসএফ

বাইশগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মোক্তার হোসেন বাসেত এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব ইলিয়াছ পাটওয়ারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক সরওয়ার জাহান ভূঁইয়া দোলন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহ্ সুলতান খোকন,

সহ সভাপতি শরীফ হোসেন চেয়ারম্যান, আবুল বাশার কিরণ, প্রফেসর আলী মর্তুজা ভূঁইয়া, এস এম মুনসুর, ইউসুফ হারুন পাটোয়ারী, আব্দুল মুনাফ চেয়ারম্যান।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক গিয়াস উদ্দিন সৈকত, আবুল কাসেম, জাফর ইকবাল বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু, মোবারক হোসেন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের আহ্বায়ক রহমত উল্লাহ জিকু, সদস্য সচিব আমান উল্লাহ চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনোয়ার হোসেন মোহন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ উল্লাহ, সহ সভাপতি শাহ প্রমুখ। জনসভার পূর্বে ইউনিয়ন বিএনপির প্রধান কার্যালয়ের শুভ উদ্বোধন করেন আগত অতিথিবৃন্দ


More News Of This Category