রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ডিসেম্বরে নাশকতার শঙ্কা, হিলি সীমান্তে সতর্ক অবস্থান বিজিবির। কবি পরিচিতি আসাদুজ্জামান খান মুকুল মধুপুর বাসস্ট্যান্ডে বিএনপির সতর্ক প্রহরা, সুনির্দিষ্ট মামলার তথ্য ছাড়াই পীরগঞ্জে আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার মনোহরগঞ্জে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত তেঘরিয়া যুব সংসদের উদ্যোগে ডেউটিন.চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা ও শিক্ষা বই উপহার বিতরণ। পর্যটন খাতের সংকট নিরসনে কাজ করছে সরকার: মন্ত্রী সাচিং প্রু জেরি সীতাকুণ্ডে ‘স্টাডি কেয়ার’-এর মেধাবৃত্তি ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনুষ্ঠিত

বালিয়াকান্দিতে পানিতে ডুবে প্রতিবন্ধী শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি রাজবাড়ীঃ 
Update : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

জেলা প্রতিনিধি রাজবাড়ীঃ

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের পাকালিয়া গ্রামে পুকুরের পানিতে ডুবে শারীরিক প্রতিবন্ধী সোহান মিয়া (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (০৪ অক্টোবর) বেলা আনুমানিক সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে মৃত্যুর ঘটনা ঘটে। প্রতিবন্ধী সোহান মিয়া একই গ্রামের আজমির মিয়ার ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোহান মিয়া জন্মগত থেকেই শারীরিকভাবে প্রতিবন্ধী। হে হুইল চেয়ারে চলাফেরা করতো। সকালে খাওয়া-দাওয়া শেষ করে পরিবারের লোকজন যার যার কাজে বেরিয়ে পড়ে। সকলের চোখের অন্তরালে শিশু সোহান হুইল চেয়ার নিয়ে বাড়ির বাইরে চলে আসে। বাড়ির উঠান ভালো থাকায় গাড়িটি একাই গড়ে যায়।

আরও পড়ুনঃ মানবিক হতে পারলাম কই

এ সময় গাড়ির গতি থামাতে না পেরে সোহান বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে সোহানের গাড়িটি পুকুরপাড়ের মেহগনি গাছের সঙ্গে দেখতে পায়। এবং পানিতে নেমে সোহানের নিথর দেহ তুলে বাঁচানোর জন্য চেষ্টা করা হলেও তাকে আর বাঁচানো হযায় নাই।

পরে তার পরিবারের লোকজন এবং এলাকাবাসী দাফনের ব্যবস্থা করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানা কর্তৃপক্ষকে কিছুই জানেনো হয়নি।

মোঃ জাহিদুর রহিম মোল্লা বালিয়াকান্দি রাজবাড়ী


More News Of This Category