বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

বর্ষার অলিখিত প্রেম- আসাদুজ্জামান খান মুকুল

আসাদুজ্জামান খান মুকুল
Update : বুধবার, ৯ জুলাই, ২০২৫

বর্ষার অলিখিত প্রেম- আসাদুজ্জামান খান মুকুল

 

বর্ষার প্রথম ফোঁটা নামতেই মনে হলো–
তুমি দাঁড়িয়ে আছো একা, ছাতা ছাড়াই –
সিক্ত হয়েছে তোমার এলোকেশ, এতে খুঁজে পেয়েছি আমি হারানো শ্রাবণের ঘ্রাণ।
জানালার ধারে বসা দুপুরে, দেখি তুমি হেঁটে যাচ্ছো বৃষ্টির রেখায়–
কোনো হারানো কবিতার মতো, যার পঙ্ক্তি আমি মুখস্থ করতে পারিনি।

তুমি হয়তো বর্ষারই আরেক নাম, যাকে কোনোদিন পুরোপুরি ডাকা হয়নি কন্ঠ ভরে।
তোমার চোখে ছিল এমন একজল, যা শুধু মেঘের আয়নায় প্রতিফলিত হয়েছে চুপিচুপি।
সে জল পড়তো আমার বুকের জমিনে, অস্পষ্ট কোনো কান্নার সুরে।
তুমি চলে যাবার দিন আকাশটাও থেমে গিয়েছিল –ঘুমভাঙা পাখির মতো কেঁদেছিল সারারাত।

তোমার না থাকা এক দীর্ঘ শ্রাবণ, যেখানে সিক্ত হয়েছি শুধু আমি একা।
সেই বৃষ্টি স্নাত বাতাসে আজও তুমি ছুঁয়ে যাও– কখনো কানের পাশে, কখনো পেছনে দাঁড়িয়ে।
আমার হৃদয় এখন ছাতাহীন পথচারী, প্রতিটি ফোঁটায় খোঁজে ফিরে তোমার মুখচ্ছবি।
মাঠের ভিজে ঘাসে আমি খুঁজি– তোমার পায়ের রেখা, অথবা কোনো ছায়ার ছোঁয়া।

আরও পড়ুনঃ গজারিয়ায় অবৈধ চুনা কারখানার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষের

যতবার বৃষ্টি নামে, আমি ভেবে চলি, এই বুঝি তুমি এলে, কাঁপা ভিজে গলায়।
তুমি অদৃশ্য হয়েও ফিরে আসো– প্রতিটি বৃষ্টির ফোঁটায়, প্রেমের শব্দ হয়ে।
আঙ্গুলের ডগায় জমে থাকা জল তুমি — যাকে না ছুঁয়েও প্রতিনিয়ত ছুঁয়ে থাকা যায়।
ভালোবাসা কি কখনো হারিয়ে যায়? না, সে তো বর্ষার মতো — আবার ফিরে আসে চুপচাপ।

তুমি এক অলিখিত চিঠি– যার ভাষা আমি বুঝি শুধু শ্রাবণের মৌণতায়।
আর আমি? তোমার অপেক্ষায় ভিজে থাকা এক নামহীন কবিতা।


More News Of This Category