বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

প্লাস্টিকের যথেচ্ছ ব্যবহার বাড়াচ্ছে পরিবেশের দূষণ : বিভাগীয় কমিশনার

Update : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
প্লাস্টিকের যথেচ্ছ ব্যবহার বাড়াচ্ছে পরিবেশের দূষণ : বিভাগীয় কমিশনার

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

‘প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময়’ এ প্রতিপাদ্যে চট্টগ্রামে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস।

গতকাল ২৫ জুন বুধবার সকালে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি হলে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন।

এ সময় তিনি বলেন, প্লাস্টিকের যথেচ্ছ ব্যবহারের কারণে পরিবেশের দূষণ বাড়ছে।
আমরা ব্যবহারের পর অসচেতনভাবে যত্রতত্র প্লাস্টিক সামগ্রী ফেলে পরিবেশের ভারসাম্য নষ্ট করছি। আমাদের সচেতন হওয়া জরুরি।
এখনই সচেতন না হলে, আমাদের পরবর্তী প্রজন্মকে ভুগতে হবে। তাই, প্লাস্টিক ব্যবহারে আমাদের নিরুৎসাহিত করা উচিত।

আরও পড়ুনঃ কক্সবাজারে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৫ উদযাপন

পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক সোনিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল কার্যালয়ের পরিচালক জমির উদ্দিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি সঞ্জয় সরকার, চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির কো-অর্ডিনেটর, হালদা বিশেষজ্ঞ ড. মো. মনজুরুল কিবরীয়া।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শাহাদাত হোসেন।

আলোচনা সভা শেষে পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাংকন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও বই বিতরণ করা হয়।


More News Of This Category