বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

কক্সবাজারে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৫ উদযাপন

Update : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
কক্সবাজারে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৫ উদযাপন

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম প্রতিনিধিঃ

“দ্য এভিডেন্স ইজ ক্লিয়ার: ইনভেস্ট ইন প্রিভেনশন, ব্রেক দ্য সাইক্যল: স্টপ অর্গানাইজড ক্রাইম” এ প্রতিপাদ্যে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে মাদকবিরোধী র‍্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

কক্সবাজারে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৫ উদযাপন

আজ ২৬ জুন বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে মাদকবিরোধী র‍্যালীটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূনরায় ফিরে আসে।

পরে পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচাররোধে সরকার দৃঢ় প্রতিজ্ঞ।
এ ছাড়া মাদকের কুপ্রভাব থেকে মুক্ত করতে জেলায় আরো মাদক নিরাময় কেন্দ্র স্থাপনসহ মাদকমুক্ত সমাজ গঠনে সরকারি, বেসরকারি, সকল সংস্থা এবং এনজিও ,স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে একযোগে কাজ করার আহবান জানান তিনি।
জেলা প্রশাসক আরো বলেন ,জেলাব্যাপী বিভিন্ন আইন-শৃংখলা বাহিনীর সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কাজ করা হচ্ছে।

আরও পড়ুনঃ সরাইল উপজেলা চার ইউ পি চেয়ারম্যান আত্মগোপনে”

সভায় পুলিশ সুপার মোঃ সাইফউদ্দীন শাহীন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট শাহিদুল আলম,র্যাব ১৫ এর কর্মকর্তা মেজর মোঃ নাজমুল ইসলাম, ব্রিটিশ হাই কমিশন ঢাকার ইন্টারনেশন লিঁয়াজো অফিসার এন্থনি সিম্পস্যান, বিজিবি সদর দপ্তর রামুর অতিরিক্ত পরিচালক মেজর মো নাজমুস সাকিব খান, এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার ইহসানুল ফেরদৌস, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়ের উপপরিচালক হুমায়ূন কবির খন্দকার এবং জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সিরাজুল মোস্তফাসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।

এসময় সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধিসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সভা শেষে দিবসটি উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


More News Of This Category