শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
Headline :
১৫ নভেম্বরের মধ্যেই মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক পদ্ম ফুলের সৌন্দর্যের নীলাভূমি নাগেশ^রীর ডাকনিরপাট পদ্মবিল প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল পানছড়িতে দুর্গাপূজার নিরাপত্তায় বিজিবির ড্রোন নজরদারি ও সার্বক্ষণিক টহল মহপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ বিয়ের আগের দিনই বরের মৃত্যু: গাইবান্ধায় আনন্দ ঘেরা দুই পরিবারে হঠাৎ শোকের ছায়া কালভার্ট আছে, সড়ক নেই: নীলফামারীতে দুই ইউনিয়নের হাজারো মানুষের চরম ভোগান্তি রাণীশংকৈলে অজ্ঞাত মরদেহ উদ্ধার। বীরগঞ্জে বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের দাম অস্বাভাবিক বেড়ে চরম ভোগান্তিতে নিম্নবিত্ত পরিবার

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী দিবসে র‍্যালি ও আলোচনা সভা

Update : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী দিবসে র‍্যালি ও আলোচনা সভা

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ

 

‌’চক্র ভাঙ্গো সংঘবদ্ধ অপরাধ রুখো’ এই প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জে “মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৫” উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে বেলুন উড়িয়ে জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি র‌্যালিটি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে অবস্থিত চাঁপাইনবাবগঞ্জ মঞ্চে এসে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। সভায় সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান।

আরও পড়ুনঃ গাবতলীর দক্ষিণপাড়া ইউনিয়ন পরিষদে ভিডব্লিউবি’র চাল বিতরণ
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ৫৯-বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া, ৫৩-বিজিবির অধিনায়ক লে. কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু, পুলিশ সুপার মো. রেজাউল করিম, অধ্যক্ষ মো. আব্দুল আওয়াল, ড. বিপ্লব কুমার মজুমদার, অতিরিক্ত জেলা

ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান, রাসায়নিক পরীক্ষক মো. শফিকুল ইসলাম, পিপি অ্যাডভোকেট আব্দুল ওদুদ, ডা. সাকিয়া ওদুদ প্রমুখ।

অনুষ্ঠানে গম্ভীরা পরিবেশনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মাদকবিরোধী চলচ্চিত্র প্রদর্শন করা হয়।


More News Of This Category