রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ডিসেম্বরে নাশকতার শঙ্কা, হিলি সীমান্তে সতর্ক অবস্থান বিজিবির। কবি পরিচিতি আসাদুজ্জামান খান মুকুল মধুপুর বাসস্ট্যান্ডে বিএনপির সতর্ক প্রহরা, সুনির্দিষ্ট মামলার তথ্য ছাড়াই পীরগঞ্জে আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার মনোহরগঞ্জে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত তেঘরিয়া যুব সংসদের উদ্যোগে ডেউটিন.চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা ও শিক্ষা বই উপহার বিতরণ। পর্যটন খাতের সংকট নিরসনে কাজ করছে সরকার: মন্ত্রী সাচিং প্রু জেরি সীতাকুণ্ডে ‘স্টাডি কেয়ার’-এর মেধাবৃত্তি ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনুষ্ঠিত

বাংলাদেশ প্রেস কাউন্সিলে কর্মশালা ও সেমিনারে সনদ বিতরণ সম্পন্ন

Update : সোমবার, ২৩ জুন, ২০২৫
বাংলাদেশ প্রেস কাউন্সিলে কর্মশালা ও সেমিনারে সনদ বিতরণ সম্পন্ন

স ম জিয়াউর রহমান :

গত ১৯ জুন বৃহস্পতিবার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের অংশগ্রহণে বাংলাদেশ প্রেস কাউন্সিল তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত”গণমাধ্যমের অপ-সাংবাদিকতা ও ইহার প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন” বিষয়ক কর্মশালা ও সেমিনার সনদ বিতরণ বাংলাদেশ প্রেস কাউন্সিল মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মশালা ও সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিল তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের চেয়ারম্যান মহামান্য বিচারপতি এ কে এম আবদুল হাকিম।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন গণমাধ্যমের অপসাংবাদিকতা ও ইহার প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, দেশপ্রেম সংবিধান। দেশের স্বাধীনতার প্রতি আস্থা রেখে কাজ করতে হবে যাদের বাংলাদেশ প্রেস কাউন্সিলের সনদ আছে তারাই সাংবাদিক।

আরও পড়ুনঃ সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের ৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপল‌ক্ষে মোঃ শহিদুল ইসলামের শুভেচ্ছা বাণী

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিল তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মোঃ আবদুস সবুর। সঞ্চলনার দায়িত্বে ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সুপার মোঃ শাখাওয়াত হোসেন।

ছবিতে সম্মানিত প্রধান অতিথি ও বিশেষ অতিথি উভয়ের হাত থেকে সাংবাদিকতা সনদ গ্রহণ করেন জাতীয় দৈনিক আজকের জনবাণী পত্রিকার ফটিকছড়ি চট্টগ্রাম প্রতিনিধি মুহাম্মদ নেজাম উদ্দিন। সেই ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউপির দক্ষিণ পাইন্দং গ্রামের মোহাম্মদ ইসলাম ও আমেনা বেগমের সন্তান।

এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিল তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বিভিন্ন পদের কর্মকর্তা, বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ প্রমুখ।


More News Of This Category