শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
Headline :
সুনামগঞ্জ সীমান্তে থার্মাল ড্রোন ও সিসিটিভি নজরদারি, সিলেট সেক্টরে বিপুল অস্ত্র-বিস্ফোরক উদ্ধার মধুপুরের আকাশী গ্রামের আনোয়ার হোসেনের ‘আকাশী এগ্রো ফার্ম’ পেল জাতীয় প্রাণিসম্পদ পদক জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা লালমনিরহাটে শিক্ষার্থীকে জোর করে বিয়ে দেওয়ায় পুলিশ ও কাজীসহ ৬ জনের বিরুদ্ধে মামলা। টিয়াপাখির বিয়ে তাছলিমা আক্তার মুক্তা সৌদি আরব রিয়াদে গ্লোবাল কোম্পানির সিইও মোঃ গোলাম বিন মিশালের সঙ্গে বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের চা-চক্র ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মোটরসাইকেলে গাঁজা পাচারকালে ফুলবাড়ীতে যুবক আটক রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় চার্জশিট চুরির উদ্দেশ্যে বাড়িতে ঢুকে একে একে চারজনকে হত্যা করা হয় : পুলিশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ১৯টি লিফটের ১০টিই বিকল ঝুঁকি নিয়ে চলছে ছয়টি, দুর্ভোগে রোগী ও স্বজনরা রংপুরে ভাড়া বাসা থেকে অটোচালকের গলাকাটা লাশ উদ্ধার, আটক ১

রংপুরে ভাড়া বাসা থেকে অটোচালকের গলাকাটা লাশ উদ্ধার, আটক ১

Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

রংপুরে ভাড়া বাসা থেকে অটোচালকের গলাকাটা লাশ উদ্ধার, আটক ১

আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার
০১৭১৭৭৭৬৯৭২

রংপুর মহানগরীর ভগিবালা পাড়া এলাকায় এক সেনা সদস্যের ভাড়া নেওয়া বাড়ি থেকে আরিফুল ইসলাম নামের এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে । এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ইতোমধ্যে একজনকে হেফাজতে নেওয়া হয়েছে।

​নিহত আরিফুল স্থানীয় লিটন মিয়ার সন্তান এবং ভগিবালা পাড়ারই বাসিন্দা ছিলেন। গত সোমবার থেকে তিনি নিখোঁজ ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

​তদন্তসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রাথমিক অনুসন্ধানে মাদক–সংক্রান্ত কোনো কোন্দলের কারণে এই নৃশংস ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। পুলিশের অনুমান, ঘরের শিলপাটা দিয়ে মাথায় আঘাত করার পর গলা কেটে আরিফুলের মৃত্যু নিশ্চিত করা হয়েছে।

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ উদ্ধারের পাশাপাশি একজন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে। ঘটনার নেপথ্যের প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং এর পেছনে আর কেউ জড়িত রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।


More News Of This Category