শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
Headline :
সুনামগঞ্জ সীমান্তে থার্মাল ড্রোন ও সিসিটিভি নজরদারি, সিলেট সেক্টরে বিপুল অস্ত্র-বিস্ফোরক উদ্ধার মধুপুরের আকাশী গ্রামের আনোয়ার হোসেনের ‘আকাশী এগ্রো ফার্ম’ পেল জাতীয় প্রাণিসম্পদ পদক জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা লালমনিরহাটে শিক্ষার্থীকে জোর করে বিয়ে দেওয়ায় পুলিশ ও কাজীসহ ৬ জনের বিরুদ্ধে মামলা। টিয়াপাখির বিয়ে তাছলিমা আক্তার মুক্তা সৌদি আরব রিয়াদে গ্লোবাল কোম্পানির সিইও মোঃ গোলাম বিন মিশালের সঙ্গে বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের চা-চক্র ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মোটরসাইকেলে গাঁজা পাচারকালে ফুলবাড়ীতে যুবক আটক রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় চার্জশিট চুরির উদ্দেশ্যে বাড়িতে ঢুকে একে একে চারজনকে হত্যা করা হয় : পুলিশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ১৯টি লিফটের ১০টিই বিকল ঝুঁকি নিয়ে চলছে ছয়টি, দুর্ভোগে রোগী ও স্বজনরা রংপুরে ভাড়া বাসা থেকে অটোচালকের গলাকাটা লাশ উদ্ধার, আটক ১

লালমনিরহাটে শিক্ষার্থীকে জোর করে বিয়ে দেওয়ায় পুলিশ ও কাজীসহ ৬ জনের বিরুদ্ধে মামলা।

Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

লালমনিরহাটে শিক্ষার্থীকে জোর করে বিয়ে দেওয়ায় পুলিশ ও কাজীসহ ৬ জনের বিরুদ্ধে মামলা।
লালমনিরহাট জেলা প্রতিনিধি
রওশন বাবু
০১৭২৫১৯২৪২৪

বাল্যবিয়ে নিরোধ আইনে পুলিশ সদস্য ও নিকাহ রেজিস্ট্রার (কাজী) সহ ৬ জনের বিরুদ্ধে মামলা করেছেন আমিনা বেগম নামে এক কমিউনিটি ক্লিনিকের প্রোভাইডার। লালমনিরহাটের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত মামলাটি আমলে নিয়ে সদর থানাকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

গত ২১ নভেম্বর আমিনা বেগম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার আসামিরা হলেন- লালমনিরহাট সদর উপজেলার কিসামত হারাটি এলাকার বদর উদ্দিনের ছেলে পুলিশ কনস্টেবল এরশাদুল হক, তার মেয়ে ইশরাত জাহান ইরা, একই এলাকার শেহের আলীর ছেলে সবুর খান, নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার পুটিমারী ইউনিয়নের ভেড়ভেড়ি গ্রামের আনোয়ারুজ্জামানের ছেলে ইরা খন্দকার ওরফে মুতাসিম হাবিব ইরাম, লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের কালমাটি গ্রামের ওয়াহেদ আলীর ছেলে মৌলভী আব্দুল লতিব এবং তার ভাই ওই ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার কাজী আমিনুর রহমান।

মামলার বাদী আমিনা বেগম আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়নের মদনপুর গ্রামের জাহাঙ্গীর আলমের স্ত্রী। তিনি মদনপুর কমিউনিটি ক্লিনিকের প্রোভাইডার হিসেবে কর্মরত।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আমিনা বেগমের ছেলে আব্দুল্লাহ আল আরাফাত (১৯) ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের সফটওয়্যার প্রকৌশল বিভাগের শিক্ষার্থী। ফেসবুকের মাধ্যমে পুলিশ কনস্টেবল এরশাদুল হকের মেয়ে ইশরাত জাহান ইরার সঙ্গে তার পরিচয় হয়।

এজাহারে অভিযোগ করা হয়, ২০২৫ সালের ৪ এপ্রিল বিকেলে আরাফাত লালমনিরহাট থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় ইরার বন্ধুরা কৌশলে তাকে সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের কালমাটি গ্রামের মৌলভী আব্দুল লতিফের বাড়িতে নিয়ে যান। সেখানে অস্ত্রের মুখে জিম্মি করে ইরার সঙ্গে তাকে বিয়ে নিবন্ধনে বাধ্য করা হয়। এ সময় আরাফাতের কাছ থেকে তিনটি নন-জুডিশিয়াল ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগও করা হয়েছে।

এজাহার অনুযায়ী, বিয়ের পর ওই রাতেই কৌশলে বাড়িটি থেকে পালিয়ে যান আরাফাত। পরবর্তীতে তিনি স্ত্রীর খোঁজখবর না নেওয়ায় বিয়ের প্রায় দুই মাসের মধ্যে ৫ জুন ইরা সদর থানায় তার বিরুদ্ধে যৌতুকের মামলা করেন। ওই মামলায় আরাফাতকে ৩৮ দিন কারাগারে থাকতে হয়। আদালতে দাখিল করা বিয়ের কাবিননামায় দেনমোহর ৬০ লাখ টাকা উল্লেখ করা হয়েছে বলে অভিযোগে বলা হয়েছে।

এদিকে কথিত বিয়েটি বাতিলের দাবিতে জেলা রেজিস্ট্রার কার্যালয়ে লিখিত আবেদন করেন আরাফাতের মা আমিনা বেগম। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার কথা উল্লেখ করে অভিযুক্ত নিকাহ রেজিস্ট্রার আমিনুর রহমানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেন লালমনিরহাট জেলা রেজিস্ট্রার সাখাওয়াত হোসেন। গত ১৮ নভেম্বর আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব বরাবর তদন্ত প্রতিবেদন পাঠানো হয়।
এর ধারাবাহিকতায় বাল্যবিয়ে নিরোধ আইনে ছয়জনের বিরুদ্ধে আদালতে মামলা করেন আমিনা বেগম। আদালত মামলাটি গ্রহণ করে লালমনিরহাট সদর থানাকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

অভিযোগের বিষয়ে খুনিয়াগাছ ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার কাজী আমিনুর রহমান বলেন, ‘জোরপূর্বক নয়, কোর্ট ম্যারেজের (আদালতের এফিডেভিট) কাগজ দেখে বিয়েটা নিবন্ধন করেছি।’ এর বাইরে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

লালমনিরহাট আদালতের অ্যাডভোকেট হাফিজ উদ্দিন বলেন, বাল্যবিয়ে নিরোধ আইনে তার দীর্ঘ আইন পেশার জীবনে এটি প্রথম মামলা। আদালত বাদীর অভিযোগ গ্রহণ করে সদর থানাকে তদন্তের নির্দেশ দিয়েছেন। আলোকিত লালমনিরহাটে এ আইনে প্রথম মামলা হওয়ায় বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, মামলার রায়ের মাধ্যমে সামাজিক আন্দোলনটি আরও এগিয়ে যাবে।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) রেজানুল হক বলেন, ‘আদালতের আদেশের কপি থানায় আসতে কিছুটা সময় লাগে। আদেশটি এখনো হাতে পৌঁছায়নি। আদেশের চিঠি পেলে দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।


More News Of This Category