রংপুরে ভাড়া বাসা থেকে অটোচালকের গলাকাটা লাশ উদ্ধার, আটক ১
আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার
০১৭১৭৭৭৬৯৭২
রংপুর মহানগরীর ভগিবালা পাড়া এলাকায় এক সেনা সদস্যের ভাড়া নেওয়া বাড়ি থেকে আরিফুল ইসলাম নামের এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে । এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ইতোমধ্যে একজনকে হেফাজতে নেওয়া হয়েছে।
নিহত আরিফুল স্থানীয় লিটন মিয়ার সন্তান এবং ভগিবালা পাড়ারই বাসিন্দা ছিলেন। গত সোমবার থেকে তিনি নিখোঁজ ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
তদন্তসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রাথমিক অনুসন্ধানে মাদক–সংক্রান্ত কোনো কোন্দলের কারণে এই নৃশংস ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। পুলিশের অনুমান, ঘরের শিলপাটা দিয়ে মাথায় আঘাত করার পর গলা কেটে আরিফুলের মৃত্যু নিশ্চিত করা হয়েছে।
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ উদ্ধারের পাশাপাশি একজন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে। ঘটনার নেপথ্যের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং এর পেছনে আর কেউ জড়িত রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.