সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
Headline :
নেত্রকোণা কলমাকান্দা থানাধীন গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে হাজং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী দেউলী উৎসব ২০২৬ অনুষ্ঠিত৷ অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বাংলাদেশ সেনাবাহিনী খাগড়াছড়িতে সাদিক কায়েমের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা, পরিদর্শনে সেনাবাহিনী রংপুরে চোর সন্দেহে পিটুনি, শেষ রক্ষা হলো না যুবকের কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় অলিভ অয়েল জব্দ ঠাকুরগাঁওয়ে অস্থিরতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বিএনপির। দিনাজপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক নিহত লালমনিরহাটে ট্রাক-নছিমন-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ২ জন নিহত। আমতলীতে ১০ দরিদ্র মেধাবী এসএসসি পরীক্ষার্থীর পাশে জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশন ধর্মপাশায় পাগলা কুকুরের কামড়ে দুই শিশু আহত, একজনের অবস্থা গুরুতর

রংপুরে চোর সন্দেহে পিটুনি, শেষ রক্ষা হলো না যুবকের

Update : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

রংপুরে চোর সন্দেহে পিটুনি, শেষ রক্ষা হলো না যুবকের

আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার
০১৭১৭৭৭৬৯৭২

রংপুরের বদরগঞ্জ উপজেলায় একটি পোল্ট্রি খামারের ভেতরে মারধরের শিকার হওয়া এক যুবকের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তির স্বজন ও স্থানীয় সূত্রে অভিযোগ উঠেছে, চুরির সন্দেহে খামারের ব্যবস্থাপক ও কর্মচারীরা তাকে বেধড়ক মারধর করেন।

​নিহত ওই ব্যক্তির নাম মকবুল হোসেন (৩৫)। তিনি দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হরিরামপুর ডাকঘর এলাকার পলিপাড়া মৌলবির ডাঙ্গা গ্রামের বাসিন্দা এবং সবুজ শেখের ছেলে।

​ঘটনার বিবরণে জানা যায়, আজ রোববার (২২ নভেম্বর) সকাল ১০টার দিকে বদরগঞ্জের দলুয়া এলাকায় অবস্থিত ওই মুরগির খামার থেকে গুরুতর আহত অবস্থায় মকবুলকে উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে তাকে দ্রুত বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানেই তার মৃত্যু হয়।

​প্রাথমিক তথ্য অনুযায়ী, খামারে চুরির অভিযোগ তুলে মকবুলের ওপর শারীরিক নির্যাতন চালানো হয়, যার ফলে তিনি আশঙ্কাজনকভাবে আহত হন। এই ঘটনায় খামারের ম্যানেজারসহ সংশ্লিষ্ট কর্মচারীদের দায়ী করা হচ্ছে।


More News Of This Category