সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
Headline :
নেত্রকোণা কলমাকান্দা থানাধীন গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে হাজং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী দেউলী উৎসব ২০২৬ অনুষ্ঠিত৷ অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বাংলাদেশ সেনাবাহিনী খাগড়াছড়িতে সাদিক কায়েমের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা, পরিদর্শনে সেনাবাহিনী রংপুরে চোর সন্দেহে পিটুনি, শেষ রক্ষা হলো না যুবকের কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় অলিভ অয়েল জব্দ ঠাকুরগাঁওয়ে অস্থিরতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বিএনপির। দিনাজপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক নিহত লালমনিরহাটে ট্রাক-নছিমন-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ২ জন নিহত। আমতলীতে ১০ দরিদ্র মেধাবী এসএসসি পরীক্ষার্থীর পাশে জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশন ধর্মপাশায় পাগলা কুকুরের কামড়ে দুই শিশু আহত, একজনের অবস্থা গুরুতর

খাগড়াছড়িতে সাদিক কায়েমের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা, পরিদর্শনে সেনাবাহিনী

Update : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

খাগড়াছড়িতে সাদিক কায়েমের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা, পরিদর্শনে সেনাবাহিনী

আরিফুল ইসলাম মহিন,
খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়িতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ ও কেরোসিন ঢেলে অগ্নিসংযোগের চেষ্টার অভিযোগ উঠেছে। রবিবার (২২ নভেম্বর) রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় বাড়ির ভেতরে ঘুমিয়ে ছিলেন তাঁর বাবা-মা। তবে প্রতিবেশীদের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান তাঁরা।

পরিবারের সদস্যদের ভাষ্য, গভীর রাতে বিকট শব্দ শুনে ঘুম থেকে জেগে বাইরে বের হন সাদিক কায়েমের বাবা আবুল কাশেম। এ সময় বাড়ির দেয়ালের পাশে আগুন জ্বলতে দেখেন তিনি। পরে প্রতিবেশীদের ডাকলে তাঁরা দ্রুত ছুটে এসে পানি ঢেলে আগুন নিভিয়ে ফেলেন। এতে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

ঘটনার পর সেনাবাহিনীর সদস্যরা বাড়িটি পরিদর্শন করেন এবং পরিবারের সদস্যদের খোঁজখবর নেন।

এদিকে, নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে সাদিক কায়েম অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাঁর গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা করেছে। তাঁর দাবি, বাড়ির চারপাশে পেট্রোলবোমা নিক্ষেপের পাশাপাশি ঘরের দরজার সামনে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে পুরো বাড়িতে আগুন ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল।

ঘটনার বর্ণনা দিয়ে আবুল কাশেম বলেন, ‘আমরা ঘরের ভেতরে ঘুমিয়ে ছিলাম। রাত সাড়ে ৩টার দিকে বিকট শব্দ শুনে বের হয়ে দেখি দেয়ালের পাশে আগুন জ্বলছে। প্রতিবেশীদের ডেকে আনার পর তাঁরা আগুন নেভান। ঘুমের মধ্যে বিষয়টি টের না পেলে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারতো।’

প্রতিবেশীরাও জানান, আগুন লাগার খবর পেয়ে তাঁরা দ্রুত বাড়িটিতে ছুটে যান। পরে সম্মিলিত চেষ্টায় আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায় কিসলু বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে বাড়ির দেয়ালে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টার আলামত দেখা গেছে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

ওসি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত সাদিক কায়েমের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো মামলা করা হয়নি। তাঁদের থানায় এসে আইনগত সহায়তা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।


More News Of This Category