রংপুরে চোর সন্দেহে পিটুনি, শেষ রক্ষা হলো না যুবকের
আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার
০১৭১৭৭৭৬৯৭২
রংপুরের বদরগঞ্জ উপজেলায় একটি পোল্ট্রি খামারের ভেতরে মারধরের শিকার হওয়া এক যুবকের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তির স্বজন ও স্থানীয় সূত্রে অভিযোগ উঠেছে, চুরির সন্দেহে খামারের ব্যবস্থাপক ও কর্মচারীরা তাকে বেধড়ক মারধর করেন।
নিহত ওই ব্যক্তির নাম মকবুল হোসেন (৩৫)। তিনি দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হরিরামপুর ডাকঘর এলাকার পলিপাড়া মৌলবির ডাঙ্গা গ্রামের বাসিন্দা এবং সবুজ শেখের ছেলে।
ঘটনার বিবরণে জানা যায়, আজ রোববার (২২ নভেম্বর) সকাল ১০টার দিকে বদরগঞ্জের দলুয়া এলাকায় অবস্থিত ওই মুরগির খামার থেকে গুরুতর আহত অবস্থায় মকবুলকে উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে তাকে দ্রুত বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানেই তার মৃত্যু হয়।
প্রাথমিক তথ্য অনুযায়ী, খামারে চুরির অভিযোগ তুলে মকবুলের ওপর শারীরিক নির্যাতন চালানো হয়, যার ফলে তিনি আশঙ্কাজনকভাবে আহত হন। এই ঘটনায় খামারের ম্যানেজারসহ সংশ্লিষ্ট কর্মচারীদের দায়ী করা হচ্ছে।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.