রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
Headline :
কুড়িগ্রামে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় প্রধান শিক্ষক গ্রেপ্তার। লালমনিরহাটে বিজিবির পৃথক তিন অভিযান: ইয়াবা ও গাঁজাসহ আটক ১। নীলফামারীতে জামায়াত কার্যালয় ভাঙচুর: ১৪ বছর পর তাঁতী লীগ নেতা গ্রেপ্তার। দিনাজপুরে ৩২ লাখ টাকার প্রাচীন কষ্টিপাথরের মূর্তি উদ্ধার। ফুলছড়িতে শুষ্ক মৌসুমেও যমুনার ভাঙন: চরম আতঙ্কে শতাধিক পরিবার। বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় ষষ্ঠ আল-আজহার বিশ্ববিদ্যালয়ের প্রধান ড. আহমেদ আত-তাইয়েব, জ্ঞান ও মানবতার এক বৈশ্বিক কণ্ঠস্বর একটা মেয়ের স্বপ্ন কতটা শক্তিশালী হলে জীবনের এত প্রতিকূলতাকেও হার মানানো যায়, তার নাম জয়পুরহাটের শারমিন আক্তার সুমি,,,,, গাইবান্ধায় রাষ্ট্রবিরোধী লিফলেট তৈরির অভিযোগে যুবক গ্রেপ্তার। দিনাজপুর খানসামায় শ্মশান ঘাটে রাধা-কৃষ্ণের মূর্তি উদ্ধার। ঘাস কাটতে গিয়ে নিখোঁজ, পরদিন ফেনী নদীতে মিলল সাবেক বিজিবি সদস্যের মরদেহ

কুড়িগ্রামে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় প্রধান শিক্ষক গ্রেপ্তার।

Update : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

কুড়িগ্রামে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় প্রধান শিক্ষক গ্রেপ্তার।
আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার
০১৭১৭৭৭৬৯৭২

কুড়িগ্রামের ফুলবাড়ীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মো. রফিকুল ইসলাম (৫১) নামের এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার আজোয়াটারী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

​গ্রেপ্তারকৃত—মো. রফিকুল ইসলাম ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের আজোয়াটারী কাজদাহর পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং মৃত রজব আলী মুন্সির ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, তিনি কাশিপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের একজন সক্রিয় সদস্য।

​মামলার বিবরণ ও পুলিশ সূত্রে জানা যায়—গত আগস্ট মাসে ফুলবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় সংঘটিত নাশকতামূলক কর্মকাণ্ডের ঘটনায় গত ১২ আগস্ট ফুলবাড়ী থানায় সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ (সংশোধনী-২০১৩) এর আওতায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলার এজাহারভুক্ত পলাতক আসামি হিসেবেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

​এ বিষয়ে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন শিক্ষক আটকের সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার দুপুরে গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে।


More News Of This Category