শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
Headline :
পঞ্চগড়ে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী গ্রেপ্তার। জুম্মা মোবারক বিশ্বের শান্তি নিরাপত্তা কামনায় দোয়া করছি মহান আল্লাহর রহমতে আমাদের ক্ষমা দিন। রংপুরে ঘরে ট্রাক উল্টে ঘুমন্ত শিশু নিহত, অন্তঃসত্ত্বা মা হাসপাতালে। মীর মশাররফ হোসেনের ১৭৯ তম জন্মদিন উপলক্ষে সেমিনার পরিচয়পত্র দেখালেই ৩০ টাকা কেজিতে মাসে ১০ কেজি চাল পাবে পোশাকশিল্প শ্রমিকরা ঠাকুরগাঁওয়ে পানির পাম্প চুরিতে বাধা, পিটিয়ে বৃদ্ধাকে হত্যার অভিযোগে প্রধান আসামি গ্রেপ্তার চার দশক পূর্তিতে দেশব্যাপী কিউট বাংলাদেশ নাট্যোৎসব ২০২৬ উদ্বোধন *সরকারের কাছে আমাদের প্রশ্ন — সত্য বললেই কি অযোগ্য?*এই দেশের সংসদ সদস্য পদে দায়িত্ব পালন করে অদ্য শিক্ষিত লোকজন রয়েছে। ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনায় যুদ্ধ, জীবাশ্ম জ্বালানি ও জলবায়ু বৈষম্যের বিরুদ্ধে COP31-এ কার্যকর পদক্ষেপের দাবি পরিবেশ আন্দোলন মঞ্চের

চার দশক পূর্তিতে দেশব্যাপী কিউট বাংলাদেশ নাট্যোৎসব ২০২৬ উদ্বোধন

Update : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

চার দশক পূর্তিতে দেশব্যাপী কিউট বাংলাদেশ নাট্যোৎসব ২০২৬ উদ্বোধন

তাছলিমা খন্দকার নুশরাত (স্টাফ রিপোর্টার)

বৈচিত্র্যময় সংস্কৃতির বিকাশে নিবেদিত বাংলাদেশ থিয়েটারের চার দশক পূর্তি উপলক্ষে দেশব্যাপী আয়োজন করা হয়েছে কিউট বাংলাদেশ নাট্যোৎসব ২০২৬।
১৩ নভেম্বর, রোজ শুক্রবার সকাল ১০ ঘটিকায় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ থিয়েটারের সভাপতি, অভিনেতা জনাব আব্দুল আজিজ। সঞ্চালনায় ছিলেন কবি দেলোয়ার হোসেন রাতুল ও অভিনেত্রী কথা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক, বীর মুক্তিযোদ্ধা জনাব আবদুস সালাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান জনাব রাজীব উদ্দিন আহমেদ, একুশে পদকপ্রাপ্ত বরেণ্য অভিনেতা জনাব কেরামত মওলা, বরেণ্য নাট্যকার ও অভিনেতা জনাব আবুল কাসেম, একুশে পদকপ্রাপ্ত বরেণ্য অভিনেত্রী ও নির্দেশক লাকী ইনাম এবং বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব মো. হারুন-অর-রশীদ।

সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জনাব খন্দকার শাহ আলম, আহ্বায়ক, বাংলাদেশ নাট্যোৎসব ২০২৬ উদযাপন পর্ষদ।

উক্ত অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক ও নাট্য দল উপস্থিত থেকে নৃত্য-গীত পরিবেশন করেন।

পরিশেষে জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে বাংলাদেশ থিয়েটার দল পরিবেশিত ‘সিরাজ যখন নবাব’ নাটকটি দিয়ে হাজারো দর্শকের মন মুগ্ধ করে।


More News Of This Category