শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
Headline :
পঞ্চগড়ে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী গ্রেপ্তার। জুম্মা মোবারক বিশ্বের শান্তি নিরাপত্তা কামনায় দোয়া করছি মহান আল্লাহর রহমতে আমাদের ক্ষমা দিন। রংপুরে ঘরে ট্রাক উল্টে ঘুমন্ত শিশু নিহত, অন্তঃসত্ত্বা মা হাসপাতালে। মীর মশাররফ হোসেনের ১৭৯ তম জন্মদিন উপলক্ষে সেমিনার পরিচয়পত্র দেখালেই ৩০ টাকা কেজিতে মাসে ১০ কেজি চাল পাবে পোশাকশিল্প শ্রমিকরা ঠাকুরগাঁওয়ে পানির পাম্প চুরিতে বাধা, পিটিয়ে বৃদ্ধাকে হত্যার অভিযোগে প্রধান আসামি গ্রেপ্তার চার দশক পূর্তিতে দেশব্যাপী কিউট বাংলাদেশ নাট্যোৎসব ২০২৬ উদ্বোধন *সরকারের কাছে আমাদের প্রশ্ন — সত্য বললেই কি অযোগ্য?*এই দেশের সংসদ সদস্য পদে দায়িত্ব পালন করে অদ্য শিক্ষিত লোকজন রয়েছে। ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনায় যুদ্ধ, জীবাশ্ম জ্বালানি ও জলবায়ু বৈষম্যের বিরুদ্ধে COP31-এ কার্যকর পদক্ষেপের দাবি পরিবেশ আন্দোলন মঞ্চের

ঠাকুরগাঁওয়ে পানির পাম্প চুরিতে বাধা, পিটিয়ে বৃদ্ধাকে হত্যার অভিযোগে প্রধান আসামি গ্রেপ্তার

Update : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে পানির পাম্প চুরিতে বাধা, পিটিয়ে বৃদ্ধাকে হত্যার অভিযোগে প্রধান আসামি গ্রেপ্তার

ময়মনসিংহের নান্দাইল থেকে গ্রেপ্তার করেছে এসআরবি
আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্ট
০১৭১৭৭৭৬৯৭২

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় পানির পাম্প চুরিতে বাধা দেওয়ায় বিন্দুমতি রানী (৭৫) নামে এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মানিক (২০) কে ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১০টা ৫ মিনিটে ময়মনসিংহের নান্দাইল থানার বাকচর মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মানিক ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানার চাপাতি গ্রামের বধুসরেনের ছেলে।

এসআরবি সূত্রে জানা যায়, গত ২৯ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টার দিকে ভুক্তভোগী বৃদ্ধার ছেলে মিনত সরকার ও তার ছোট ভাই স্থানীয় বৈরাগী বাজারে যান। রাত আনুমানিক ১২টার দিকে তারা বাড়িতে ফিরে আসেন। এ সময় ভুক্তভোগীর ছোট ছেলের স্ত্রী ঘরের বাইরে এসে টিউবওয়েলের দিকে গেলে সেখানে বিন্দুমতি রানীকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে পরিবারের সদস্যরা তার মাথার পেছনে রক্ত দেখতে পান। একপর্যায়ে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হন। এ সময় তারা দেখতে পান, বাড়িতে পানি তোলার জন্য স্থাপন করা তিনটি পাম্পও চুরি হয়েছে।

এ ঘটনায় নিহতের ছেলে মিনত সরকার বাদী হয়ে গত ৩০ সেপ্টেম্বর রুহিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটির নম্বর ০৯।

মামলা দায়েরের পর থেকেই আসামিদের গ্রেপ্তারে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি এসআরবি গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্য ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিসি-১, এসআরবি-১৩, দিনাজপুর এবং সিপিএসসি, এসআরবি-১৪, ময়মনসিংহ ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল ময়মনসিংহের নান্দাইল এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি মানিককে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। হত্যা, অপহরণ, ধর্ষণসহ বিভিন্ন গুরুতর অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এসআরবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।


More News Of This Category