শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
Headline :
পঞ্চগড়ে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী গ্রেপ্তার। জুম্মা মোবারক বিশ্বের শান্তি নিরাপত্তা কামনায় দোয়া করছি মহান আল্লাহর রহমতে আমাদের ক্ষমা দিন। রংপুরে ঘরে ট্রাক উল্টে ঘুমন্ত শিশু নিহত, অন্তঃসত্ত্বা মা হাসপাতালে। মীর মশাররফ হোসেনের ১৭৯ তম জন্মদিন উপলক্ষে সেমিনার পরিচয়পত্র দেখালেই ৩০ টাকা কেজিতে মাসে ১০ কেজি চাল পাবে পোশাকশিল্প শ্রমিকরা ঠাকুরগাঁওয়ে পানির পাম্প চুরিতে বাধা, পিটিয়ে বৃদ্ধাকে হত্যার অভিযোগে প্রধান আসামি গ্রেপ্তার চার দশক পূর্তিতে দেশব্যাপী কিউট বাংলাদেশ নাট্যোৎসব ২০২৬ উদ্বোধন *সরকারের কাছে আমাদের প্রশ্ন — সত্য বললেই কি অযোগ্য?*এই দেশের সংসদ সদস্য পদে দায়িত্ব পালন করে অদ্য শিক্ষিত লোকজন রয়েছে। ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনায় যুদ্ধ, জীবাশ্ম জ্বালানি ও জলবায়ু বৈষম্যের বিরুদ্ধে COP31-এ কার্যকর পদক্ষেপের দাবি পরিবেশ আন্দোলন মঞ্চের

পঞ্চগড়ে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী গ্রেপ্তার।

Update : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

পঞ্চগড়ে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী গ্রেপ্তার।
আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার
০১৭১৭৭৭৬৯৭২

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সুযোগে বাড়িতে একা পেয়ে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত প্রতিবেশী খগেশ্বর রায়কে (৪৮) রাতেই গ্রেপ্তার করেছে পুলিশ।

​বুধবার (১১ নভেম্বর) রাতে উপজেলার সুন্দরদিঘী ইউনিয়নের দাড়ারপাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত খগেশ্বর রায় ওই এলাকারই বাসিন্দা।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেল ৫টার দিকে শিশুটির মা-বাবা ও ভাই বাড়িতে না থাকার সুবাদে সে উঠান ঝাড়ু দিচ্ছিল। ঠিক সেই সময় আবহাওয়া খারাপ থাকায় এবং গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সুযোগ নিয়ে প্রতিবেশী খগেশ্বর কৌশলে শিশুটির মুখ চেপে ধরে বাড়ির পাশের একটি বাঁশবাগানে নিয়ে যান এবং জোরপূর্বক ধর্ষণ করেন। এ সময় এক প্রতিবেশী নারী বিষয়টি টের পেয়ে দ্রুত এগিয়ে গেলে অভিযুক্ত পালিয়ে যান। পরবর্তীতে ওই নারীই শিশুটিকে উদ্ধার করে নিরাপদে বাড়িতে নিয়ে আসেন।

​ঘটনার পর রাতেই ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে দেবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়। পুলিশ রাতেই অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে। একইসঙ্গে শিশুটিকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে তার ডাক্তারি পরীক্ষা (স্বাস্থ্য পরীক্ষা) সম্পন্ন হয়েছে।

​এ বিষয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া গণমাধ্যমকে জানান, শিশুটির পরিবারের দায়ের করা অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া ভুক্তভোগী শিশুর ডাক্তারি পরীক্ষাও সম্পন্ন হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।


More News Of This Category