শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
Headline :
পঞ্চগড়ে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী গ্রেপ্তার। জুম্মা মোবারক বিশ্বের শান্তি নিরাপত্তা কামনায় দোয়া করছি মহান আল্লাহর রহমতে আমাদের ক্ষমা দিন। রংপুরে ঘরে ট্রাক উল্টে ঘুমন্ত শিশু নিহত, অন্তঃসত্ত্বা মা হাসপাতালে। মীর মশাররফ হোসেনের ১৭৯ তম জন্মদিন উপলক্ষে সেমিনার পরিচয়পত্র দেখালেই ৩০ টাকা কেজিতে মাসে ১০ কেজি চাল পাবে পোশাকশিল্প শ্রমিকরা ঠাকুরগাঁওয়ে পানির পাম্প চুরিতে বাধা, পিটিয়ে বৃদ্ধাকে হত্যার অভিযোগে প্রধান আসামি গ্রেপ্তার চার দশক পূর্তিতে দেশব্যাপী কিউট বাংলাদেশ নাট্যোৎসব ২০২৬ উদ্বোধন *সরকারের কাছে আমাদের প্রশ্ন — সত্য বললেই কি অযোগ্য?*এই দেশের সংসদ সদস্য পদে দায়িত্ব পালন করে অদ্য শিক্ষিত লোকজন রয়েছে। ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনায় যুদ্ধ, জীবাশ্ম জ্বালানি ও জলবায়ু বৈষম্যের বিরুদ্ধে COP31-এ কার্যকর পদক্ষেপের দাবি পরিবেশ আন্দোলন মঞ্চের

যুদ্ধ, জীবাশ্ম জ্বালানি ও জলবায়ু বৈষম্যের বিরুদ্ধে COP31-এ কার্যকর পদক্ষেপের দাবি পরিবেশ আন্দোলন মঞ্চের

Update : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

যুদ্ধ, জীবাশ্ম জ্বালানি ও জলবায়ু বৈষম্যের বিরুদ্ধে COP31-এ কার্যকর পদক্ষেপের দাবি পরিবেশ আন্দোলন মঞ্চের

নিজস্ব প্রতিনিধি: মোঃ আনোয়ার হোসেন

বিশ্বজুড়ে চলমান যুদ্ধ, সামরিক উত্তেজনা, জীবাশ্ম জ্বালানিনির্ভর অর্থনীতি এবং জলবায়ু বৈষম্য পৃথিবীকে ক্রমশ বসবাসের অনুপযোগী করে তুলছে। জলবায়ু সংকট মোকাবিলায় শুধু কার্বন নিঃসরণ কমানোর প্রতিশ্রুতি নয়, বরং যুদ্ধ বন্ধ, সামরিক ব্যয় হ্রাস, পরিবেশগত ধ্বংসের জবাবদিহিতা এবং জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠায় কার্যকর আন্তর্জাতিক উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছে পরিবেশ আন্দোলন মঞ্চ।

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে COP31-এ বাংলাদেশের দাবি ও বৈশ্বিক যুদ্ধবিরতির পক্ষে আয়োজিত সংহতি কর্মসূচি থেকে এ আহ্বান জানানো হয়।

পরিবেশ আন্দোলন মঞ্চের সভাপতি আমির হাসান মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি মো. আজগর হোসেন ও সানজিদা আলম মিলি, সুবন্ধন সামাজিক কল্যাণ সংগঠনের সহ-সভাপতি ফারুক হোসেন, সেবা সংঘের নির্বাহী সদস্য ছবি রানী দাস, ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম, রাজপুর মানবকল্যাণ সংগঠনের প্রতিষ্ঠাতা আরিফুল ইসলাম, ইঞ্জিনিয়ার শাহিন ইসলাম প্রমুখ।

কর্মসূচিতে বক্তারা বলেন, যুদ্ধের ভয়াবহতা শুধু মানুষের প্রাণহানি, বাস্তুচ্যুতি ও অবকাঠামোগত ধ্বংসের মধ্যে সীমাবদ্ধ নয়। যুদ্ধ বনভূমি, নদী, জলাভূমি, কৃষিজমি, জীববৈচিত্র্য ও প্রাকৃতিক সম্পদের অপূরণীয় ক্ষতি করে। সামরিক কর্মকাণ্ড এবং যুদ্ধ-পরবর্তী পুনর্গঠনের কারণে বিপুল পরিমাণ কার্বন নিঃসরণ ঘটে। অথচ এসব পরিবেশগত ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব, ক্ষতিপূরণ ও জবাবদিহিতা আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় যথেষ্ট গুরুত্ব পাচ্ছে না।

বক্তারা আরও বলেন, COP31-এ জলবায়ু প্রতিশ্রুতির বাস্তবায়ন, জ্বালানি রূপান্তর ও অর্থায়ন নিয়ে আলোচনা চললেও যুদ্ধ কিংবা ভূরাজনৈতিক সংঘাতের অজুহাতে জীবাশ্ম জ্বালানির সম্প্রসারণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জ্বালানি নিরাপত্তার নামে তেল, গ্যাস ও কয়লার ওপর নির্ভরতা বাড়ানো হলে জলবায়ু সংকট আরও গভীর হবে। তাই পরিবেশ সুরক্ষা, শ্রমিকের অধিকার ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করে দ্রুত নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর প্রয়োজন।

তারা বলেন, বাংলাদেশসহ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলো বৈশ্বিক উষ্ণায়নের জন্য সবচেয়ে কম দায়ী হলেও জলবায়ু বিপর্যয়ের সবচেয়ে বড় মূল্য পরিশোধ করছে। তাই জলবায়ু অর্থায়ন কোনো দয়া বা ঋণের বিষয় নয়; এটি ঐতিহাসিক দায় ও জলবায়ু ন্যায়বিচারের প্রশ্ন।

COP31-এর প্রতি পরিবেশ আন্দোলন মঞ্চের পাঁচ দফা দাবি:

১. যুদ্ধ বন্ধ ও সামরিক ব্যয় হ্রাস: বিশ্বব্যাপী অবিলম্বে যুদ্ধবিরতি, সামরিক উত্তেজনা প্রশমন এবং সামরিক ব্যয়ের উল্লেখযোগ্য অংশ জলবায়ু অভিযোজন, পরিবেশ পুনরুদ্ধার ও মানবিক সহায়তায় স্থানান্তর করতে হবে।

২. যুদ্ধজনিত পরিবেশ ধ্বংসের জবাবদিহিতা: যুদ্ধ ও সামরিক কর্মকাণ্ডজনিত গ্রিনহাউস গ্যাস নিঃসরণ এবং পরিবেশগত ক্ষতির স্বচ্ছ, নিয়মিত ও বাধ্যতামূলক হিসাব নিশ্চিত করতে হবে। পরিবেশ ধ্বংসের জন্য দায়ীদের জবাবদিহি এবং ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর প্রতিকার নিশ্চিত করতে হবে।

৩. জলবায়ু অর্থায়নে ন্যায়বিচার: বাংলাদেশসহ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য নতুন, অতিরিক্ত, পর্যাপ্ত ও পূর্বানুমানযোগ্য অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়ন নিশ্চিত করতে হবে। লস অ্যান্ড ড্যামেজ ফান্ড কার্যকর করতে হবে এবং অভিযোজন অর্থায়ন অন্তত তিনগুণ বৃদ্ধির রোডম্যাপ গ্রহণ করতে হবে।

৪. জীবাশ্ম জ্বালানির বিস্তার বন্ধ ও ন্যায্য জ্বালানি রূপান্তর: যুদ্ধ, জ্বালানি নিরাপত্তা কিংবা অর্থনৈতিক উন্নয়নের অজুহাতে কয়লা, তেল ও গ্যাসের নতুন সম্প্রসারণ বন্ধ করতে হবে। শ্রমিক ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকা সুরক্ষিত রেখে নবায়নযোগ্য জ্বালানিতে দ্রুত ও ন্যায়সংগত রূপান্তর নিশ্চিত করতে হবে।

৫. বাস্তুচ্যুত মানুষ ও পরিবেশকর্মীদের সুরক্ষা: যুদ্ধ, জলবায়ু বিপর্যয় ও পরিবেশগত ধ্বংসের কারণে বাস্তুচ্যুত জনগোষ্ঠীর জন্য আন্তর্জাতিক সুরক্ষা, মানবিক সহায়তা ও ন্যায়সংগত পুনর্বাসন নিশ্চিত করতে হবে। পাশাপাশি পরিবেশ রক্ষাকর্মীদের নিরাপত্তা ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে।

পরিবেশ আন্দোলন মঞ্চের সভাপতি আমির হাসান মাসুদ বলেন, “পৃথিবীর এক প্রান্তে যখন যুদ্ধের আগুনে বন, নদী, জনপদ ও মানুষের জীবন পুড়ছে, অন্যদিকে তখন জলবায়ু সম্মেলনে কার্বন নিঃসরণ কমানোর প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। এই দ্বৈত বাস্তবতা চলতে পারে না। যুদ্ধের জন্য বিপুল অর্থ ব্যয় হবে, অথচ জলবায়ু বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত মানুষ ন্যায্য অর্থায়ন পাবে না—এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। COP31-কে প্রতিশ্রুতির সম্মেলন থেকে বাস্তব পরিবর্তনের সম্মেলনে পরিণত করতে হবে।”

তিনি আরও বলেন, “জলবায়ু ন্যায়বিচার মানে শুধু কার্বন নিঃসরণ কমানো নয়; এর অর্থ ঐতিহাসিক দায় স্বীকার, ক্ষতিগ্রস্ত মানুষের অধিকার নিশ্চিত করা, যুদ্ধজনিত পরিবেশ ধ্বংসের বিচার এবং প্রকৃতির সঙ্গে মানুষের সহাবস্থান নিশ্চিত করা। আমরা এমন একটি পৃথিবী চাই, যেখানে অস্ত্রের চেয়ে মানুষের জীবন, মুনাফার চেয়ে প্রকৃতি এবং যুদ্ধের চেয়ে শান্তি বেশি গুরুত্ব পাবে।”

পরিবেশ আন্দোলন মঞ্চ মনে করে, বিশ্বশান্তি ও জলবায়ু ন্যায়বিচার পরস্পর অবিচ্ছেদ্য। COP31-এ অংশগ্রহণকারী রাষ্ট্রসমূহকে রাজনৈতিক সদিচ্ছার বাইরে গিয়ে সময়োপযোগী, ন্যায়সংগত ও বাস্তবায়নযোগ্য সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। একটি নিরাপদ, শান্তিপূর্ণ, বৈষম্যহীন ও বাসযোগ্য পৃথিবী প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সম্প্রদায়কে এখনই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।


More News Of This Category