মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
Headline :
পানছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরের গঙ্গাচড়ায় চরাঞ্চলের সংকট ও উন্নয়ন ভাবনা নিয়ে জেলা প্রশাসকের মতবিনিময়। ঝালকাঠিতে ডেলটা লাইফের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত আসন্ন ইউপি নির্বাচনে ধর্মপাশা সদরের ১, ২ ও ৩নং সংরক্ষিত ওয়ার্ডের মহিলা মেম্বার পদপ্রার্থী হিসেবে উন্নয়নের লক্ষে লড়তে চান বীর মুক্তিযোদ্ধার সন্তান সপ্না আক্তার। লালমনিরহাটে দুই পক্ষের বিরোধ মেটাতে গিয়ে হামলায় ৫ পুলিশ আহত, আটক ২ রংপুর রেঞ্জে অ্যাডিশনাল ডিআইজি শাহ মমতাজুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত প্রেস বিজ্ঞপ্তি ​শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে কোনো আপস নয়: ঢাকা-৪ এমপি দালাল-সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে কাজ করছেন এমডি জামাল, দালালমুক্ত হাসপাতাল গড়ার উদ্যোগ আজ ১১০ বছর পূর্ণ করল ‘উত্তরের অক্সফোর্ড’ খ্যাত কারমাইকেল কলেজ ইতিহাস, ঐতিহ্য ও আন্দোলন-সংগ্রামের সাক্ষী এই কলেজ বালিয়াকান্দিতে জেলা প্রশাসকের দিন ব্যাপী কর্মসূচী

ঝালকাঠিতে ডেলটা লাইফের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

Update : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

ঝালকাঠিতে ডেলটা লাইফের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

বিশেষ প্রতিনিধি বরিশাল: ডেলটা লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। দেশের অন্যান্য অফিসের ন্যায় ঝালকাঠি জোন অফিসেও দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়।

আজ জোন অপারেশন সেন্টারে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক উদযাপন করা হয় এবং আলোচনা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলার মিডিয়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব পলাশ রায়, জোন অপারেশন সেন্টারের ইনচার্জ (অপারেশন) মোঃ মিজানুর রহমান এবং উন্নয়ন ব্যবস্থাপক মোঃ লোকমান হোসেন, ইনচার্জ (হিসাব শাখা) মোঃ আবু নাসের। এছাড়া জোন অপারেশন সেন্টারের সকল কর্মকর্তা, মাঠ কর্মী ও শুভানুধ্যায়ীরা অনুষ্ঠানে অংশ নেন।

দীর্ঘ ৪১ বছর ধরে মানুষকে বীমা সেবা দিয়ে আসছে ডেলটা লাইফ। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপস্থিত অতিথি ও কর্মীরা প্রতিষ্ঠানের অগ্রযাত্রায় অবদান রাখা সকলকে শুভেচ্ছা জানান এবং ভবিষ্যতে গ্রাহকদের আরও উন্নত সেবা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপস্থিত সকলের মধ্যে আন্তরিক শুভেচ্ছা বিনিময় হয়।


More News Of This Category