শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
Headline :
মাদক জুয়া ও ইভটিজিং মুক্ত সমাজ গঠনে ধর্মপাশায় যুব সমাজের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত। স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: টুকু মধুপুর স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর গলা থেকে স্বর্ণের চেইন চুরি, নারী গ্রেপ্তার আঃ হামিদ মধুপুর টাঙ্গাইলঃ- তীব্র নিন্দা ও প্রতিবাদ পরীমনির বিতর্কিত বক্তব্য ও সাংবাদিক কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক দৈনিক বাংলার সংবাদ সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন পংকজ কুমার নন্দী,,, নাগেশ্বরীতে জামায়েতে ইসলামের উদ্দোগে আলোচনা সভা অনুষ্ঠিত। আশুগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ। হবিগঞ্জ সদরে নিজামপুর ও রাজিউড়া ইউনিয়ন এলাকায় দুই পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক বড়ভাটেরচরে মানববন্ধন: সন্ত্রাসী হামলার বিচার ও গ্রেফতারের দাবি এলাকাবাসীর

আশুগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ।

Update : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

আশুগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ।

তাছলিমা খন্দকার নুশরাত (স্টাফ রিপোর্টার)

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পুলিশের অভিযানে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।বুধবার (৪ নভেম্বর ২০২৬) রাত ৮টা ২০ মিনিটের দিকে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সোনারামপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশ চেকপোস্টে দায়িত্ব পালনকালে সন্দেহভাজন একটি মোটরসাইকেল আটক করে।
পরে মোটরসাইকেলটি তল্লাশি করে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট ও মোটরসাইকেল বিধি মোতাবেক জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, নরসিংদী সদর মডেল থানার যাইটেরপাড়া এলাকার মৃত শুকুর আলীর ছেলে মো. ইয়াসিন প্রকাশ সোহাগ এবং নরসিংদীর বেলাবো থানার বীরবাঘবেড় এলাকার মৃত ফজলুল হকের ছেলে মো. জীবন মিয়া।
পুলিশ সূত্রে জানা যায়, এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
মাদকদ্রব্যের বিস্তার রোধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।


More News Of This Category