শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
Headline :
স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: টুকু মধুপুর স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর গলা থেকে স্বর্ণের চেইন চুরি, নারী গ্রেপ্তার আঃ হামিদ মধুপুর টাঙ্গাইলঃ- তীব্র নিন্দা ও প্রতিবাদ পরীমনির বিতর্কিত বক্তব্য ও সাংবাদিক কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক দৈনিক বাংলার সংবাদ সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন পংকজ কুমার নন্দী,,, নাগেশ্বরীতে জামায়েতে ইসলামের উদ্দোগে আলোচনা সভা অনুষ্ঠিত। আশুগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ। হবিগঞ্জ সদরে নিজামপুর ও রাজিউড়া ইউনিয়ন এলাকায় দুই পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক বড়ভাটেরচরে মানববন্ধন: সন্ত্রাসী হামলার বিচার ও গ্রেফতারের দাবি এলাকাবাসীর মালয়েশিয়ায় মানবপাচার চক্রের বিরুদ্ধে পুলিশের অভিযান, আটক ৩৬ জন! জনপ্রতি নেওয়া হতো RM১,৮০০ পর্যন্ত।

বড়ভাটেরচরে মানববন্ধন: সন্ত্রাসী হামলার বিচার ও গ্রেফতারের দাবি এলাকাবাসীর

Update : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

বড়ভাটেরচরে মানববন্ধন: সন্ত্রাসী হামলার বিচার ও গ্রেফতারের দাবি এলাকাবাসীর
​মোঃ দুলাল সরকার , গজারিয়া (মুন্সিগঞ্জ):
মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার টেংগার চর ইউনিয়নের বড়ভাটেরচর গ্রামে বিএনপির প্রবীণ নেতা ও তাঁর পরিবারের ওপর হামলার প্রতিবাদে এবং আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। আজ শুক্রবার (৬ নভেম্বর ২০২৬) সকাল ১০টার দিকে বড়ভাটেরচর চার রাস্তার মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
​ভুক্তভোগী পরিবার ও বড়ভাটেরচর গ্রামবাসীর আয়োজনে এ মানববন্ধনে এলাকার সর্বস্তরের জনগণ অংশ নেন।
​মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বিএনপির প্রবীণ নেতা জনাব গিয়াস উদ্দিন মেম্বার এবং তাঁর ছোট ভাই আতাউর, সোহেল ও ভাতিজা বাইজিদের ওপর আওয়ামী লীগ দ্বারা পরিচালিত পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে কিশোর গ্যাং কর্তৃক হামলা চালানো হয়। এই ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে বক্তারা অবিলম্বে মূল আসামিদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার এবং কঠোর শাস্তির দাবি জানান।
​উক্ত মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও শত শত সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।


More News Of This Category