আশুগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ।
তাছলিমা খন্দকার নুশরাত (স্টাফ রিপোর্টার)
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পুলিশের অভিযানে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।বুধবার (৪ নভেম্বর ২০২৬) রাত ৮টা ২০ মিনিটের দিকে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সোনারামপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশ চেকপোস্টে দায়িত্ব পালনকালে সন্দেহভাজন একটি মোটরসাইকেল আটক করে।
পরে মোটরসাইকেলটি তল্লাশি করে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট ও মোটরসাইকেল বিধি মোতাবেক জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, নরসিংদী সদর মডেল থানার যাইটেরপাড়া এলাকার মৃত শুকুর আলীর ছেলে মো. ইয়াসিন প্রকাশ সোহাগ এবং নরসিংদীর বেলাবো থানার বীরবাঘবেড় এলাকার মৃত ফজলুল হকের ছেলে মো. জীবন মিয়া।
পুলিশ সূত্রে জানা যায়, এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
মাদকদ্রব্যের বিস্তার রোধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।