বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
Headline :
সাংবাদিকতায় সত্য প্রকাশিত করতে কোন সমস্যা আছে কিনা। সাংবাদিকতা করতে প্রেসক্লাবের সদস্য হওয়া বাধ্যতামূলক কিনা? জানালেন মোঃ আবুল হাসেম* কবি, সাহিত্যিক ও রাষ্ট্রচিন্তক জনাব ফরহাদ মজহারের সাথে মতবিনিময় করেন মোঃ আবুল হাসেম।  লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিজিবি’র অভিযানে ৭টি ভারতীয় গরু আটক। ডিআইজি রংপুর রেঞ্জ জনাব মোহাম্মদ আবদুল মাবুদ, বিপিএম-মহোদয়ের সভাপতিত্বে রংপুর রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত: অপরাধ দমন, তদন্তের মানোন্নয়ন ও পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশনা মধ্যনগরে সনাতন ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন এক তরুণী। দিনাজপুরে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের ০২ সদস্য গ্রেফতার, চোরাইকৃত ০২টি মোটরসাইকেল উদ্ধার। অসুস্থ সায়েদ ইয়াসিন মাতিনের রোগমুক্তি কামনায় ডব্লিউআইপিসির আন্তর্জাতিক সাংবাদিক নেতৃবৃন্দ কেরানীগঞ্জে আব্দুলাহপুরে উচ্ছেদের এক দিন পরই আবার দখলে ফুটপাত-সড়ক, প্রশাসনে তদারকি অভাব গাইবান্ধার বালুয়া বাজারে সরকারি জমিতে অবৈধ ভবন নির্মাণের অভিযোগ। ‎

গাইবান্ধার বালুয়া বাজারে সরকারি জমিতে অবৈধ ভবন নির্মাণের অভিযোগ। ‎

Update : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

‎গাইবান্ধার বালুয়া বাজারে সরকারি জমিতে অবৈধ ভবন নির্মাণের অভিযোগ।
‎
‎গাইবান্ধা জেলা প্রতিনিধি।
‎
‎সড়কের ওপর ভবনের একাংশ, দুর্ঘটনার আশঙ্কায় আতঙ্কিত ব্যবসায়ী ও এলাকাবাসী
‎গাইবান্ধার সদর উপজেলার ৬ নম্বর রামচন্দ্রপুর ইউনিয়নের পার্বতীপুর মৌজায় সরকারি জমি দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে মোঃ সুলভ মিয়া খাজার বিরুদ্ধে। স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর অভিযোগ, গাইবান্ধা-নাকাইহাট সড়কসংলগ্ন বালুয়া বাজারের পাশে সরকারি জমিতে রাতের আঁধারে কৌশলে ভবন নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন তিনি।
‎
‎অভিযোগ সূত্রে জানা যায়, পার্বতীপুর মৌজার ১/১ খতিয়ানভুক্ত ৪১৩ ও ৪১৪ দাগের জমি সরকারি সম্পত্তি। ওই জমিতে মোঃ সুলভ মিয়া খাজা, পিতা—মৃত মোফাজ্জল হক, সাং—পার্বতীপুর, সরকারি জমিতে অনুমতি ছাড়া দোতলা ভবন নির্মাণ করছেন বলে অভিযোগ করা হয়েছে।
‎
‎স্থানীয়দের দাবি, নির্মাণাধীন ভবনটির একাংশ গাইবান্ধা-নাকাইহাট সড়কের মধ্যে চলে এসেছে। তাছাড়া ভবনটি শুধু ইটের গাঁথুনির ওপর নির্মাণ করায় এর স্থায়িত্ব ও নিরাপত্তা নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে। জনবহুল বালুয়া বাজারের পাশে এভাবে ভবন নির্মাণ অব্যাহত থাকলে যেকোনো সময় ভবনটির অংশবিশেষ ধসে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা।
‎
‎এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তাঁরা দ্রুত নির্মাণকাজ বন্ধ, জমির প্রকৃত মালিকানা ও সীমানা নির্ধারণ এবং সরকারি জমিতে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
‎
‎এলাকাবাসীর পক্ষ থেকে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে লিখিত আবেদন করে নির্মাণাধীন স্থাপনার কাজ বন্ধ ও আইন অনুযায়ী অবৈধ স্থাপনা অপসারণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।
‎
‎এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।
‎


More News Of This Category