বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
Headline :
সাংবাদিকতায় সত্য প্রকাশিত করতে কোন সমস্যা আছে কিনা। সাংবাদিকতা করতে প্রেসক্লাবের সদস্য হওয়া বাধ্যতামূলক কিনা? জানালেন মোঃ আবুল হাসেম* কবি, সাহিত্যিক ও রাষ্ট্রচিন্তক জনাব ফরহাদ মজহারের সাথে মতবিনিময় করেন মোঃ আবুল হাসেম।  লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিজিবি’র অভিযানে ৭টি ভারতীয় গরু আটক। ডিআইজি রংপুর রেঞ্জ জনাব মোহাম্মদ আবদুল মাবুদ, বিপিএম-মহোদয়ের সভাপতিত্বে রংপুর রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত: অপরাধ দমন, তদন্তের মানোন্নয়ন ও পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশনা মধ্যনগরে সনাতন ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন এক তরুণী। দিনাজপুরে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের ০২ সদস্য গ্রেফতার, চোরাইকৃত ০২টি মোটরসাইকেল উদ্ধার। অসুস্থ সায়েদ ইয়াসিন মাতিনের রোগমুক্তি কামনায় ডব্লিউআইপিসির আন্তর্জাতিক সাংবাদিক নেতৃবৃন্দ কেরানীগঞ্জে আব্দুলাহপুরে উচ্ছেদের এক দিন পরই আবার দখলে ফুটপাত-সড়ক, প্রশাসনে তদারকি অভাব গাইবান্ধার বালুয়া বাজারে সরকারি জমিতে অবৈধ ভবন নির্মাণের অভিযোগ। ‎

দিনাজপুরে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের ০২ সদস্য গ্রেফতার, চোরাইকৃত ০২টি মোটরসাইকেল উদ্ধার।

Update : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

“দিনাজপুরে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের ০২ সদস্য গ্রেফতার, চোরাইকৃত ০২টি মোটরসাইকেল উদ্ধার।
আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার
০১৭১৭৭৭৬৯৭২

০৪ নভেম্বর ২০২৬ খ্রি. দিনাজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোঃ আনোয়ার হোসেন, বিপিএম-সেবা এর সার্বিক তত্ত্বাবধানে এবং পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), দিনাজপুরের একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের ০২ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার এবং চোরাইকৃত ০২টি মোটরসাইকেল উদ্ধার করেছে।

গত ০৩ নভেম্বর ২০২৬ খ্রি. তারিখ ১৯.৫৫ ঘটিকায় দিনাজপুর জেলার পার্বতীপুর থানাধীন ০১নং বেলাইচণ্ডী ইউনিয়নের পূর্ব কুঠিপাড়া গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ রাসেদুল রহমান @ দুলাল (২৭), পিতা-মোঃ ফেরদৌস আলী, সাং-পূর্ব কুঠিপাড়া, বেলাইচণ্ডী, থানা-পার্বতীপুর, জেলা-দিনাজপুরকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে চাবিসহ রেজিস্ট্রেশনবিহীন কালো রঙের Suzuki Gixxer 150 cc মোটরসাইকেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোটরসাইকেলটির ইঞ্জিন নম্বর DGA5-160972 এবং চেসিস নম্বর RMBL-ED13F-137599। যার আনুমানিক মূল্য ২,৮০,০০০/- (দুই লক্ষ আশি হাজার) টাকা।

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে পার্বতীপুর থানাধীন ০১নং বেলাইচণ্ডী ইউনিয়নের বেলাইচণ্ডী বাজার গ্রামস্থ ইপিজেড সংলগ্ন জনৈক শহিদুল ইসলামের বসতবাড়িতে অভিযান পরিচালনা করে মোঃ সাইফুল ইসলাম (২৮), পিতা-মোঃ বন্দে আলী, সাং-চাকলাপাড়া, সোনাপুকুর, থানা-পার্বতীপুর, জেলা-দিনাজপুরকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে চাবিসহ রেজিস্ট্রেশনবিহীন লাল-কালো রঙের Bajaj Discover 100 cc মোটরসাইকেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোটরসাইকেলটির ইঞ্জিন নম্বর JBZWDF55799 এবং চেসিস নম্বর MD2A14AZ5DWF89004। যার আনুমানিক মূল্য ১,২০,০০০/- (এক লক্ষ বিশ হাজার) টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ও পলাতক আসামিরা দিনাজপুর ও নীলফামারী জেলার বিভিন্ন থানা এলাকা থেকে সুকৌশলে মোটরসাইকেল দুটি চুরি করেছিলেন। এ ঘটনায় জড়িত পলাতক আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে দিনাপজুর পার্বতীপুর মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামী:
১। মোঃ রাসেদুল রহমান @ দুলাল (২৭), পিতা-মোঃ ফেরদৌস আলী, সাং-পূর্ব কুঠিপাড়া, বেলাইচণ্ডী, থানা-পার্বতীপুর, জেলা-দিনাজপুর।
২। মোঃ সাইফুল ইসলাম (২৮), পিতা-মোঃ বন্দে আলী, সাং-চাকলাপাড়া, সোনাপুকুর, থানা-পার্বতীপুর, জেলা-দিনাজপুর।

উদ্ধারকৃত মোটরসাইকেলের বিবরণ:
১। কালো রঙের Suzuki Gixxer 150 cc, ইঞ্জিন নম্বর: DGA5-160972, চেসিস নম্বর: RMBL-ED13F-137599।
২। লাল-কালো রঙের Bajaj Discover 100 cc, ইঞ্জিন নম্বর: JBZWDF55799, চেসিস নম্বর: MD2A14AZ5DWF89004।


More News Of This Category