সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
Headline :
ভূরুঙ্গামারীতে বেতন-ভাতার দাবিতে মাদ্রাসায় তালা, ১০০ পিস ইয়াবাসহ আটক আসামিকে ছাড়াতে মহিলা বিষয়ক কর্মকর্তার তদবিরের অভিযোগ! ভূরুঙ্গামারীতে সন্ত্রাস বিরোধী মামলায় উপজেলা যুবলীগ সভাপতি রাজ্জাক গ্রেফতার। কুড়িগ্রামের উলিপুরে ২০০টি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শুন্য, ফরে ব্যাহত হচ্ছে পাঠদান, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত: গ্রামের মেঠোপথ থেকে কৃষি প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে কৃষিবিদ পরেশ চন্দ্র দাস ও সামাজিক দায়বদ্ধতা,,, যাদুকাটা নদীর বালুমহাল বন্ধে করা রিট পিটিশন মামলা প্রত্যাখান করেছেন হাইকোর্ট। ধর্মপাশায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে নিয়ে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ। ১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত সন্তানকে সুশিক্ষিত করতে অভিভাবকদের ভূমিকা অপরিসীম- সফিকুর রহমান সফিক

ভূরুঙ্গামারীতে সন্ত্রাস বিরোধী মামলায় উপজেলা যুবলীগ সভাপতি রাজ্জাক গ্রেফতার।

Update : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

ভূরুঙ্গামারীতে সন্ত্রাস বিরোধী মামলায় উপজেলা যুবলীগ সভাপতি রাজ্জাক গ্রেফতার।
আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার
০১৭১৭১৭৭৭৬৯৭২

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সন্ত্রাস বিরোধী আইনে দায়েরকৃত মামলার পলাতক আসামি ও উপজেলা যুবলীগের সভাপতি ও সোনাহাট স্থলবন্দরের আমদানি-রপ্তানি সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার দেওয়ানের খামার এলাকায় নিজ বাড়ির সামনে ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম রোডসংলগ্ন একটি দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৫ মে ২০২৫ তারিখে ভূরুঙ্গামারী থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়েরকৃত ১৬ নম্বর মামলায় তাকে আসামি করা হয়েছিল। দীর্ঘ দিন ধরে তিনি পলাতক ছিলেন।

আব্দুর রাজ্জাক শুধু ক্ষমতাসীন রাজনৈতিক দল আওয়ামী লীগের অঙ্গসংগঠন যুবলীগের উপজেলা সভাপতিই নন, তিনি দীর্ঘদিন ধরে সোনাহাট স্থলবন্দরের আমদানি-রপ্তানি কারক সমিতির (Sonahat Land Port Importer-Exporter Association) সাধারণ সম্পাদক হিসাবেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছিলেন। সৈরাচার আন্দোলনের পর সমিতির কমিটির পরিবর্তন করা হয়েছে। এছাড়া তিনি স্থানীয় ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তবে সে সময় দলীয় নেতাকর্মীদের অভ্যন্তরীণ কোন্দল ও ছলচাতুরির কারণে তাকে পরাজয় বরণ করতে হয়েছিল বলে স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ভূরুঙ্গামারী থানা পুলিশ জানায়, সোমবার (২ নভেম্বর) দুপুরে আইনি প্রক্রিয়া শেষে তাকে কুড়িগ্রাম আদালতে সোপর্দ করা হয়েছে।


More News Of This Category