রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
Headline :
বল্লমঝাড়ে আবারও চেয়ারম্যান প্রার্থী জুলফিকার রহমান, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার প্রত্যাশা রুহুল আমীন নগরী আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট আইপিসি র মোহনগঞ্জ উপজেলা সভাপতি নির্বাচিত লালমনিরহাট জেলা পুলিশের কীট প্যারেড অনুষ্ঠিত, পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ পুলিশ সুপারের। সাংবাদিক, কবি ও সাহিত্যিক এম বাদল খন্দকারের শুভ জন্মদিন পালিত পানছড়ি ব্যাটালিয়ন ৩ বিজিবির ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন খাগড়াছড়িতে থানার পাশের দোকান থেকে কিশোরকে পিস্তল ঠেকিয়ে ছিনতাই, খোয়া গেল মোবাইল ও নগদ টাকা মধুপুরে জাতীয় যুব দিবস পালিত, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ ব্রাহ্মণবাড়িয়া শহরে ১৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার, পলাতক ২। আবুধাবির জাতিসংঘ পানি সম্মেলনে সৌদি যুবরাজকে আমন্ত্রণ জানালেন শেখ মোহাম্মদ। গতকাল রাত ৯ টার সময় লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার ভেলাবাড়ি বাজারে জাল টাকা সহ ২৫ বছর বয়সের এক যুবককে আটক

কুড়িগ্রামে বালুভর্তি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে শিশু নিহত, ১ লাখে ‘মীমাংসার’ অভিযোগ

Update : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

কুড়িগ্রামে বালুভর্তি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে শিশু নিহত, ১ লাখে ‘মীমাংসার’ অভিযোগ

আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার
০১৭১৭৭৭৬৯৭২

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় দ্রুতগামী বালুভর্তি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে হাসানুর (৭) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তবে এই ঘটনায় আইনি কোনো পদক্ষেপ না নিয়ে মাত্র এক লাখ টাকায় বিষয়টি স্থানীয়ভাবে ‘রফাদফা’ বা মীমাংসা করার অভিযোগ উঠেছে, যা নিয়ে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

​ঘটনাটি ঘটেছে শনিবার (৩১ অক্টোবর) বিকেলে উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের ঝাঁকুয়াবাড়ি গ্রামের পাকা রাস্তার মাথায়। নিহত শিশু হাসানুর ওই গ্রামের আনিসুর রহমান ও হাসনা বেগম দম্পতির ছেলে।

​স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেল আনুমানিক ৫টার দিকে একটি দ্রুতগামী বালুভর্তি ট্রাক্টর ওই এলাকা অতিক্রম করছিল। এ সময় আকস্মিক ট্রাক্টরের চাকা শিশু হাসানুরের ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার করুণ মৃত্যু হয়। স্থানীয়দের তথ্য অনুযায়ী, দুর্ঘটনা ঘটানো বালুভর্তি ট্রাক্টরটির মালিক ভিতরবন্দ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পণ্ডিতপাড়া গ্রামের ফুলবর মিয়া।

​মাত্র সাত বছরের একটি তাজা প্রাণের এমন আকস্মিক ঝরে যাওয়ার পরও কোনো আইনি পদক্ষেপ না নিয়ে স্থানীয়ভাবে মাত্র এক লাখ টাকায় বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করায় ফুঁসে উঠেছেন সচেতন এলাকাবাসী। তাদের প্রশ্ন—একটি শিশুর জীবনের মূল্য কি তবে মাত্র এক লাখ টাকা।

​এ বিষয়ে সমঝোতার কথা স্বীকার করে নিহত শিশুর ফুফা হাছিমুদ্দি জানান, “স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ১ লাখ টাকায় বিষয়টি সুরাহা করে দিয়েছেন।”

​ভিতরবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিউল আলম শফি বলেন, “আমি বিষয়টি জেনেছি; পরে স্থানীয় লোকজন ১ লাখ টাকায় সমাধান করেছে।”
​

​ঘটনার বিষয়ে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক প্রধান জানান, ভুক্তভোগী পরিবার থেকে অভিযোগ পেলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হতো। তবে সড়ক দুর্ঘটনায় শিশুটি মারা যাওয়ার পর পরিবার কোনো মামলা না করেই তড়িঘড়ি করে দাফনকাজ সম্পন্ন করে।

​এদিকে সাত বছরের শিশু হাসানুরের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে তার পরিবার ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অন্যদিকে, জনবসতিপূর্ণ এলাকায় বালুভর্তি ট্রাক্টরের বেপরোয়া ও দ্রুতগতিতে চলাচল রোধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ ও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।


More News Of This Category