রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
Headline :
বল্লমঝাড়ে আবারও চেয়ারম্যান প্রার্থী জুলফিকার রহমান, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার প্রত্যাশা রুহুল আমীন নগরী আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট আইপিসি র মোহনগঞ্জ উপজেলা সভাপতি নির্বাচিত লালমনিরহাট জেলা পুলিশের কীট প্যারেড অনুষ্ঠিত, পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ পুলিশ সুপারের। সাংবাদিক, কবি ও সাহিত্যিক এম বাদল খন্দকারের শুভ জন্মদিন পালিত পানছড়ি ব্যাটালিয়ন ৩ বিজিবির ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন খাগড়াছড়িতে থানার পাশের দোকান থেকে কিশোরকে পিস্তল ঠেকিয়ে ছিনতাই, খোয়া গেল মোবাইল ও নগদ টাকা মধুপুরে জাতীয় যুব দিবস পালিত, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ ব্রাহ্মণবাড়িয়া শহরে ১৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার, পলাতক ২। আবুধাবির জাতিসংঘ পানি সম্মেলনে সৌদি যুবরাজকে আমন্ত্রণ জানালেন শেখ মোহাম্মদ। গতকাল রাত ৯ টার সময় লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার ভেলাবাড়ি বাজারে জাল টাকা সহ ২৫ বছর বয়সের এক যুবককে আটক

লালমনিরহাট জেলা পুলিশের কীট প্যারেড অনুষ্ঠিত, পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ পুলিশ সুপারের।

Update : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

লালমনিরহাট জেলা পুলিশের কীট প্যারেড অনুষ্ঠিত, পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ পুলিশ সুপারের।

লালমনিরহাট জেলা প্রতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২৪

লালমনিরহাট জেলা পুলিশের উদ্যোগে অফিসার ও ফোর্সের সমন্বয়ে কীট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ নভেম্বর ২০২৬) সকাল ৮টায় জেলা পুলিশ লাইন্স মাঠে এ প্যারেড অনুষ্ঠিত হয়।

প্যারেডে অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন লালমনিরহাটের পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান।

পুলিশ পরিদর্শক (সশস্ত্র) ও পুলিশ লাইন্সের আরআই মোঃ মির্জা সাজ্জাদ আলমের নেতৃত্বে জেলার বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা ও সদস্যরা প্যারেডে অংশগ্রহণ করেন।

প্যারেড শেষে পুলিশ সুপার অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের উদ্দেশে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। তিনি ড্রেসরুলস অনুযায়ী পূর্ণাঙ্গ পোশাক পরিধান, পুলিশ আইডি কার্ড দৃশ্যমান রাখা, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় তিনি জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশ দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ শাহাদত হোসেন সুমা, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) এ কে এম ফজলুল হকসহ লালমনিরহাট জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা।

পুলিশ সদস্যদের শৃঙ্খলা, পোশাক-পরিচ্ছন্নতা, স্বাস্থ্য সচেতনতা এবং দায়িত্ব পালনে পেশাদারিত্ব নিশ্চিত করার লক্ষ্যে এ প্যারেড অনুষ্ঠিত হয়।


More News Of This Category