রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
Headline :
খাগড়াছড়িতে থানার পাশের দোকান থেকে কিশোরকে পিস্তল ঠেকিয়ে ছিনতাই, খোয়া গেল মোবাইল ও নগদ টাকা মধুপুরে জাতীয় যুব দিবস পালিত, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ ব্রাহ্মণবাড়িয়া শহরে ১৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার, পলাতক ২। আবুধাবির জাতিসংঘ পানি সম্মেলনে সৌদি যুবরাজকে আমন্ত্রণ জানালেন শেখ মোহাম্মদ। গতকাল রাত ৯ টার সময় লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার ভেলাবাড়ি বাজারে জাল টাকা সহ ২৫ বছর বয়সের এক যুবককে আটক – *গণমাধ্যমের সঙ্গে এমন ধৃষ্টতা দেখানোর সাহস পায় কোথায়?* আজ ৩১.১০.২০২৬ ইং তারিখ পালংখালী ষ্টেশন সংলগ্ন খতিজাতুল কোবরা বালিকা মাদ্রাসার হল রুমে কুড়িগ্রামে বালুভর্তি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে শিশু নিহত, ১ লাখে ‘মীমাংসার’ অভিযোগ বাংলাদেশ ইন্সটিটিউট অব ম্যানেজমেন্ট ৫ সপ্তাহ ব্যাপী ক্যাপস্টোন কোর্স শুরু করেছে* সামাজিক নিরাপত্তা কার্যক্রমে সহায়তা করতে চারদশকের বেশী সময় পরে কার্যকর হতে যাচ্ছে গ্রাম সরকার ব্যবস্থা।

মধুপুরে জাতীয় যুব দিবস পালিত, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ

Update : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

মধুপুরে জাতীয় যুব দিবস পালিত, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ
আঃ হামিদ, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুরে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক ও প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
রোববার (১ নভেম্বর) সকালে মধুপুর উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মমতাজ বেগম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আতিয়ার রহমান, বিআরডিবি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, মধুপুর প্রেসক্লাবের সহসভাপতি আব্দুল হামিদ, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সুলতানা সুমি এবং সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আলমগীর হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুবকদের দক্ষ, প্রশিক্ষিত ও কর্মক্ষম মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হলে কারিগরি ও কর্মমুখী প্রশিক্ষণের পাশাপাশি আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। এ ক্ষেত্রে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ ও ঋণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
অনুষ্ঠানে যুবকদের আত্মকর্মসংস্থান সৃষ্টিতে উৎসাহিত করতে যুব ঋণের চেক বিতরণ, প্রশিক্ষণ সম্পন্নকারীদের মধ্যে সনদপত্র প্রদান এবং নতুন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়।
বক্তারা আশা প্রকাশ করেন, প্রশিক্ষণ ও ঋণ সহায়তা কাজে লাগিয়ে তরুণ-যুবকরা নিজেদের কর্মসংস্থানের পাশাপাশি জাতীয় অর্থনীতি ও দেশের উন্নয়নে অবদান রাখবেন।


More News Of This Category