শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
Headline :
জন্ম ও মৃত্যু নিবন্ধনে জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করায় চিতোষী পূর্ব ইউনিয়ন, টামটা উত্তর ইউনিয়ন ও মেহার দক্ষিণ ইউনিয়ন পরিষদকে ক্রেষ্ট ও সন্মাননা তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন। হাজীগঞ্জ উপজেলা প্রশাসনকে ধন্যবাদ, অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য❣️❣️ হাজীগঞ্জে তিনটি ড্রেজার মেশিন বিকল, ১৫০টি পাইপ ধ্বংস🤭 দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান – জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা সরকারের নৈতিক দায়িত্ব* কালিয়াকৈরে ঢাকা টাংগাইল মহাসড়কের উপরে ময়লার ভাগার সাধারণ পথচারীর চরম জনদুর্ভোগ ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাবের আন্তর্জাতিক কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি হলেন ভারতের ড. সৈয়দ খালিদ কায়েস সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত লেখক এম এ রউফ আন্তর্জাতিক রেমিট্যান্স যোদ্ধা সংসদ নামে পরিচিত ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মির্জা ফয়সল আমীন বেসরকারিভাবে নির্বাচিত কোনভাবেই ঘুচছেই না শ্যামাসুন্দরীর দু:খ ! খালকে পুনরুজ্জীবিত করার অঙ্গীকার পানিসম্পদ প্রতিমন্ত্রীর

দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান – জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা সরকারের নৈতিক দায়িত্ব*

Update : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

 

*দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান – জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা সরকারের নৈতিক দায়িত্ব*

*মোঃ আবুল হাসেম*
প্রকাশক ও সম্পাদক, দৈনিক বাংলার সংবাদ
চেয়ারম্যান, বাংলাদেশ মুক্তি পার্টি
আহ্বায়ক, জাতীয় ঐক্য জোট
রূপকার, বাংলাদেশ সামাজিক আন্দোলন

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

দেশবাসী ভাই ও বোনেরা,
আসসালামু আলাইকুম। জুম্মা মোবারক। আজ পবিত্র জুম্মার দিনে দেশ ও বিশ্বের শান্তি, নিরাপত্তা ও কল্যাণ কামনা করছি।

অত্যন্ত দুঃখ ও উদ্বেগের সাথে লক্ষ্য করছি, বর্তমান সরকারের ভেতরে ঘাপটি মেরে থাকা বিতর্কিত, দুর্নীতিবাজ, অপরাধী ও প্রতারক একটি চক্র অতীত ভুলে গেছে। তারা মনে করেছে জনগণ সব ভুলে গেছে। কিন্তু তারা ভুলে গেছে, এদেশের জনগণ কখনোই জুলুম, দুর্নীতি ও প্রতারণাকে ক্ষমা করে না।

অতীতে যারা দুর্নীতি ও লুটপাট করে দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল, তাদের পরিণতি থেকে শিক্ষা না নিয়ে বর্তমানেও একটি সুবিধাবাদী গোষ্ঠী বাঁকা পথে চলছে। তারা রাষ্ট্রীয় ক্ষমতাকে ব্যবহার করে নিজেদের আখের গোছাতে ব্যস্ত। সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য এরাই দায়ী।

আমি স্পষ্টভাবে বলতে চাই, সরকারের দায়বদ্ধতা থেকে দেশের জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা তাদের নৈতিক দায়িত্ব। জনগণের জান-মালের নিরাপত্তা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির লাগাম টানা, আইনের শাসন প্রতিষ্ঠা করা এবং সকল নাগরিকের জন্য সমান অধিকার নিশ্চিত করা সরকারের প্রধান কর্তব্য।

যদি সরকার এই দায়িত্ব পালনে ব্যর্থ হয়, তাহলে জনগণের নিকট তাদের বিশ্বাস ও আস্থা চিরতরে হারিয়ে যাবে। মনে রাখতে হবে, এই জাতি সময়ের ব্যবধানে কাউকে ক্ষমা করেনি। ইতিহাস সাক্ষী, যারাই জনগণের সাথে প্রতারণা করেছে, ক্ষমতার অপব্যবহার করেছে, তাদেরকেই জনতার আদালতে কঠোর জবাব দিতে হয়েছে। এই কথা সরকার ভুলে গেলে চলবে না।

তাই আমি সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি —
১. প্রশাসনের ভেতরে থাকা দুর্নীতিবাজ ও বিতর্কিত ব্যক্তিদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনুন।
২. দলীয় বিবেচনার ঊর্ধ্বে উঠে আইনের শাসন প্রতিষ্ঠা করুন।
৩. দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে দেশের উন্নয়নে সকল রাজনৈতিক দল ও সামাজিক শক্তিকে নিয়ে জাতীয় ঐক্য গড়ে তুলুন।
৪. জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিন।

আমি বাংলাদেশ মুক্তি পার্টি, জাতীয় ঐক্য জোট এবং বাংলাদেশ সামাজিক আন্দোলনের পক্ষ থেকে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। আসুন, দল-মত নির্বিশেষে দেশের স্বার্থে, দেশের সার্বভৌমত্ব রক্ষায়, দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হই।

দেশ বাঁচলে আমরা বাঁচবো। জনগণ বাঁচলে দেশ বাঁচবে।

আবারও সকলকে জুম্মা মোবারক। মহান আল্লাহ তায়ালা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এবং বিশ্বের সকল মানুষের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করুন। আমিন।


More News Of This Category