শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
Headline :
জন্ম ও মৃত্যু নিবন্ধনে জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করায় চিতোষী পূর্ব ইউনিয়ন, টামটা উত্তর ইউনিয়ন ও মেহার দক্ষিণ ইউনিয়ন পরিষদকে ক্রেষ্ট ও সন্মাননা তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন। হাজীগঞ্জ উপজেলা প্রশাসনকে ধন্যবাদ, অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য❣️❣️ হাজীগঞ্জে তিনটি ড্রেজার মেশিন বিকল, ১৫০টি পাইপ ধ্বংস🤭 দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান – জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা সরকারের নৈতিক দায়িত্ব* কালিয়াকৈরে ঢাকা টাংগাইল মহাসড়কের উপরে ময়লার ভাগার সাধারণ পথচারীর চরম জনদুর্ভোগ ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাবের আন্তর্জাতিক কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি হলেন ভারতের ড. সৈয়দ খালিদ কায়েস সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত লেখক এম এ রউফ আন্তর্জাতিক রেমিট্যান্স যোদ্ধা সংসদ নামে পরিচিত ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মির্জা ফয়সল আমীন বেসরকারিভাবে নির্বাচিত কোনভাবেই ঘুচছেই না শ্যামাসুন্দরীর দু:খ ! খালকে পুনরুজ্জীবিত করার অঙ্গীকার পানিসম্পদ প্রতিমন্ত্রীর

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মির্জা ফয়সল আমীন বেসরকারিভাবে নির্বাচিত

Update : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মির্জা ফয়সল আমীন বেসরকারিভাবে নির্বাচিত
আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার
০১৭১৭৭৭৬৯৭২

:ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে ভোট গণনা শেষে তাঁকে বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল ইসলাম।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকে মির্জা ফয়সল আমীন পেয়েছেন ২ লাখ ২৭ হাজার ৭৮৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১-দলীয় জোটের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেন পেয়েছেন ৯৬ হাজার ৪৫৩ ভোট। ফলে দুই প্রার্থীর ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ১ লাখ ৩১ হাজার ৩৩৬।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আসনটির ১৮৫টি ভোটকেন্দ্রে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ উপনির্বাচনে মোট ভোট প্রদানের হার ছিল ৬৪ দশমিক ৭৭ শতাংশ।


More News Of This Category