হাজীগঞ্জ উপজেলা প্রশাসনকে ধন্যবাদ, অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য❣️❣️
হাজীগঞ্জে তিনটি ড্রেজার মেশিন বিকল, ১৫০টি পাইপ ধ্বংস🤭
হাজীগঞ্জে অবৈধভাবে কৃষিজমির উর্বর উপরিভাগের মাটি (টপসয়েল) কেটে অন্যত্র পরিবহনের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিনব্যাপী উপজেলার বাকিলা ও দ্বাদশগ্রাম ইউনিয়নে পরিচালিত অভিযানে তিনটি ড্রেজার মেশিন বিকল ও ১৫০টি ড্রেজার পাইপ সম্পূর্ণ বিনষ্ট করা হয়েছে।
এদিন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন সরেজমিন পরিদর্শন করে অবৈধভাবে পরিচালিত তিনটি ড্রেজার বিকল ও আনুমানিক ১৫০টি ড্রেজার পাইপ বিনষ্ট (ধ্বংস) করার নির্দেশনা দেন। হাজীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।