বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
Headline :
রাজারহাটে ডিবি পুলিশের অভিযান, ৬০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার মৌলভীবাজারে ৯৯ বছরের লিজকৃত খাস জমির আর.এস রেকর্ড হালনাগাদে ৩ মাসের অধিক সময় হয়রানি! ১৪ অক্টোবর ১১৩৪ স্মারকে তদন্ত প্রতিবেদন ডিসি কার্যালয়ে ঠাকুরগাঁও-১ আসনে জাল ভোটের চেষ্টায় আটক ৩ গাইবান্ধার বল্লমঝাড়ে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৭-এর উদ্বোধন। মাদক উদ্ধারে প্রশংসায় ভাসছেন কামরাঙ্গীরচর থানার এসআই জাহিদ হাসান চর রাজিবপুরে বিট পুলিশিং ওপেন হাউস ডে অনুষ্ঠিত নাগেশ্বরীতে আমন ধানক্ষেতে কীটনাশক প্রয়োগ করে ফসল নষ্টের অভিযোগ সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক মহাসড়ক নির্মাণ কাজের শুভ উদ্বোধন করলেন এমপি নাদিয়া পাঠান পাপন দেশ গড়তে যুবদল বদ্ধপরিকর: সরাইলে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হাতীবান্ধায় অনলাইন জুয়ার বিস্তার নিয়ে উদ্বেগ, দোকানিকে ঘিরে অভিযোগ।

চর রাজিবপুরে বিট পুলিশিং ওপেন হাউস ডে অনুষ্ঠিত

Update : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

চর রাজিবপুরে বিট পুলিশিং ওপেন হাউস ডে অনুষ্ঠিত

জিয়াউর রহমান জিয়া, চর রাজিবপুর উপজেলা (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলায় মাদক, চোরাচালান, কিশোর গ্যাং, বাল্যবিবাহ, নারী নির্যাতন, জুয়া ও চুরি-ডাকাতি প্রতিরোধসহ আইনশৃঙ্খলা রক্ষার বিভিন্ন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিট পুলিশিং ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) চর রাজিবপুর থানায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চর রাজিবপুর থানার অফিসার ইনচার্জ মো. শাহীনুর আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা অতিরিক্ত পুলিশ সুপার মিমতানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রৌমারী-চর রাজিবপুর সার্কেল অফিসার রাসেল কবির।

বাংলাদেশ পুলিশের স্লোগান ‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ সামনে রেখে চর রাজিবপুর থানা, কুড়িগ্রামের উদ্যোগে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। এতে পুলিশের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি, নারী প্রতিনিধি, শিক্ষার্থী এবং স্থানীয় বাসিন্দারা অংশ নেন।

সভাপতির বক্তব্যে অফিসার ইনচার্জ মো. শাহীনুর আলম বলেন, তাঁর থানার আওতাধীন এলাকায় মাদক, চোরাচালান, কিশোর গ্যাং, বাল্যবিবাহ, নারী নির্যাতন, জুয়া ও চুরি-ডাকাতিসহ সব ধরনের অপরাধ প্রতিরোধে পুলিশ ও জনগণের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

প্রধান অতিথি কুড়িগ্রাম জেলা অতিরিক্ত পুলিশ সুপার বলেন, অপরাধের তথ্য দ্রুত পুলিশকে জানানো, আইন নিজের হাতে তুলে না নেওয়া এবং সামাজিকভাবে অপরাধ প্রতিরোধে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশের পাশাপাশি স্থানীয় জনগণের সক্রিয় সহযোগিতা প্রয়োজন। বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে পুলিশ ও জনগণের মধ্যে যোগাযোগ আরও জোরদার হলে মাদক, বাল্যবিবাহ, নারী নির্যাতন, কিশোর অপরাধ ও অন্যান্য সামাজিক সমস্যা প্রতিরোধ করা সম্ভব হবে।

রাজিবপুর উপজেলা পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক মো. রোস্তম মাহমুদ বলেন, এলাকায় অপরাধ প্রতিরোধে পুলিশ ও জনগণের মধ্যে নিয়মিত যোগাযোগ থাকা জরুরি। তিনি এ ধরনের মতবিনিময় সভা নিয়মিত আয়োজন, পুলিশের টহল বৃদ্ধি এবং অপরাধের তথ্য গোপনীয়তার সঙ্গে জানানোর ব্যবস্থা জোরদারের দাবি জানান।

রাজিবপুর উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মো. মোখলেসুর রহমানও অনুষ্ঠানে তাঁর মতামত ও অভিযোগ তুলে ধরেন। পুলিশ কর্মকর্তারা এসব বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

অনুষ্ঠান শেষে অপরাধমুক্ত ও নিরাপদ সমাজ গঠনে পুলিশ-জনগণের পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।


More News Of This Category