বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
Headline :
রাজারহাটে ডিবি পুলিশের অভিযান, ৬০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার মৌলভীবাজারে ৯৯ বছরের লিজকৃত খাস জমির আর.এস রেকর্ড হালনাগাদে ৩ মাসের অধিক সময় হয়রানি! ১৪ অক্টোবর ১১৩৪ স্মারকে তদন্ত প্রতিবেদন ডিসি কার্যালয়ে ঠাকুরগাঁও-১ আসনে জাল ভোটের চেষ্টায় আটক ৩ গাইবান্ধার বল্লমঝাড়ে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৭-এর উদ্বোধন। মাদক উদ্ধারে প্রশংসায় ভাসছেন কামরাঙ্গীরচর থানার এসআই জাহিদ হাসান চর রাজিবপুরে বিট পুলিশিং ওপেন হাউস ডে অনুষ্ঠিত নাগেশ্বরীতে আমন ধানক্ষেতে কীটনাশক প্রয়োগ করে ফসল নষ্টের অভিযোগ সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক মহাসড়ক নির্মাণ কাজের শুভ উদ্বোধন করলেন এমপি নাদিয়া পাঠান পাপন দেশ গড়তে যুবদল বদ্ধপরিকর: সরাইলে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হাতীবান্ধায় অনলাইন জুয়ার বিস্তার নিয়ে উদ্বেগ, দোকানিকে ঘিরে অভিযোগ।

সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক মহাসড়ক নির্মাণ কাজের শুভ উদ্বোধন করলেন এমপি নাদিয়া পাঠান পাপন

Update : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক মহাসড়ক নির্মাণ কাজের শুভ উদ্বোধন করলেন এমপি নাদিয়া পাঠান পাপন

মোঃ বাবুল মিয়া (বিজয়নগর উপজেলা)

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল, নাসিরনগর ও হবিগঞ্জের লাখাই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত যাতায়াত ব্যবস্থার উন্নয়নে এক নতুন দিগন্তের সূচনা হলো। ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সরাইল-নাসিরনগর-লাখাই (আর-২২০) আঞ্চলিক মহাসড়ক নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) বিকালে সরাইল উপজেলা সদরের কুট্টাপাড়া মোড়ে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই মহাসড়ক নির্মাণ কাজের ফলক উন্মোচন ও শুভ উদ্বোধন করেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপন। উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে কুট্টাপাড়া মোড়ে বিশাল প্যান্ডেলে হাজার হাজার উৎফুল্ল জনতার ঢল নেমেছে। উদ্বোধক এমপি নাদিয়া পাঠান পাপনকে মঞ্চে বক্তব্য রাখতে এবং উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দসহ আমন্ত্রিত অতিথিদের মহাসড়কের শুভ উদ্বোধনী ব্যানারের সামনে মঞ্চ অলঙ্কৃত করে বসে আছেন।

মহাসড়কটির নির্মাণ কাজ শুরু হওয়ায় সরাইল, নাসিরনগর ও লাখাই—এই তিন উপজেলার লাখো মানুষের দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগের অবসান ঘটতে যাচ্ছে। উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমপি নাদিয়া পাঠান পাপন বলেন, “এই আঞ্চলিক মহাসড়কটি এই অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে একটি মাইলফলক হয়ে থাকবে। নির্ধারিত সময়ের মধ্যে টেকসই এবং মানসম্মতভাবে সড়কটির নির্মাণ কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছে।

ভিত্তিপ্রস্তর স্থাপন ও মহাসড়কের শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত বিশাল জনসমাবেশে সভাপতিত্ব করেন সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিসুল ইসলাম ঠাকুর। সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু-এর সুনিপুণ সঞ্চালনায় সমাবেশে সড়কটির গুরুত্ব তুলে ধরে এবং বর্তমান উন্নয়ন রূপরেখা নিয়ে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আশরাফুল করিম রিপন ও সহ-সভাপতি রফিকুল ইসলাম মানিক।
এছাড়াও সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদি হাসান পলাশ, সাংগঠনিক সম্পাদক দুলাল মোহাম্মদ আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক আবু সুফিয়ান সিদ্দিকী এবং যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন মাস্টারসহ স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ সারির নেতৃবৃন্দ।
সড়ক ও জনপথ অধিদপ্তরের বাস্তবায়নে এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অর্থায়নে শুরু হওয়া এই মেগা প্রকল্পের উদ্বোধনে স্থানীয় সর্বস্তরের মানুষের মাঝে স্বস্তি ও আনন্দের জোয়ার বইছে। এলাকাবাসীর প্রত্যাশা, এই মহাসড়কটির নির্মাণ কাজ দ্রুত শেষ হলে রাজধানী ঢাকা এবং পার্শ্ববর্তী জেলাগুলোর সাথে এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা যেমন সহজ হবে, তেমনি ব্যবসা-বাণিজ্য ও কৃষি পণ্যের পরিবহনে এক অভাবনীয় বিপ্লব সাধিত হবে।


More News Of This Category