বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
Headline :
রাজারহাটে ডিবি পুলিশের অভিযান, ৬০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার মৌলভীবাজারে ৯৯ বছরের লিজকৃত খাস জমির আর.এস রেকর্ড হালনাগাদে ৩ মাসের অধিক সময় হয়রানি! ১৪ অক্টোবর ১১৩৪ স্মারকে তদন্ত প্রতিবেদন ডিসি কার্যালয়ে ঠাকুরগাঁও-১ আসনে জাল ভোটের চেষ্টায় আটক ৩ গাইবান্ধার বল্লমঝাড়ে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৭-এর উদ্বোধন। মাদক উদ্ধারে প্রশংসায় ভাসছেন কামরাঙ্গীরচর থানার এসআই জাহিদ হাসান চর রাজিবপুরে বিট পুলিশিং ওপেন হাউস ডে অনুষ্ঠিত নাগেশ্বরীতে আমন ধানক্ষেতে কীটনাশক প্রয়োগ করে ফসল নষ্টের অভিযোগ সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক মহাসড়ক নির্মাণ কাজের শুভ উদ্বোধন করলেন এমপি নাদিয়া পাঠান পাপন দেশ গড়তে যুবদল বদ্ধপরিকর: সরাইলে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হাতীবান্ধায় অনলাইন জুয়ার বিস্তার নিয়ে উদ্বেগ, দোকানিকে ঘিরে অভিযোগ।

মাদক উদ্ধারে প্রশংসায় ভাসছেন কামরাঙ্গীরচর থানার এসআই জাহিদ হাসান

Update : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

মাদক উদ্ধারে প্রশংসায় ভাসছেন কামরাঙ্গীরচর থানার এসআই জাহিদ হাসান

মাদকবিরোধী অভিযান ও অপরাধ দমনে তৎপরতা, কিশোর অপরাধ প্রতিরোধেও কাজ করছেন তিনি

নিজস্ব প্রতিনিধি ঃ মোঃ আনোয়ার হোসেন

রাজধানীর কামরাঙ্গীরচর থানা এলাকায় মাদক উদ্ধার ও অপরাধ দমনে তৎপরতা চালিয়ে যাচ্ছেন থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) জাহিদ হাসান। মাদকের কুফল, ইভটিজিং, নারীর প্রতি সহিংসতা ও আত্মহত্যার প্রবণতা রোধে সচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি অপরাধ দমনেও কাজ করছেন তিনি।

কামরাঙ্গীরচর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজহারুল ইসলাম বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। এসআই জাহিদ একজন পরিশ্রমী ও চৌকস পুলিশ কর্মকর্তা। তিনি মাদকবিরোধী অভিযানসহ অপরাধ দমনে আন্তরিকতার সঙ্গে কাজ করছেন।”

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১ অক্টোবর ২০২৬ তারিখে কামরাঙ্গীরচর থানাধীন কাউলাপাড়া এলাকা থেকে ২২০ পিস ইয়াবাসহ শাহাবুদ্দিন নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তাঁকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়।

এ ছাড়া গত ২৫ অক্টোবর ২০২৬ তারিখে থানাধীন ভিটাবাজারের চাঁদ মসজিদ রোড এলাকা থেকে পেট কাটা রিপন ও আল-আমিন নামে দুই ব্যক্তিকে ১৮০ পিস ইয়াবাসহ আটক করা হয়। এসব অভিযানে এসআই জাহিদ হাসান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

স্থানীয় এলাকায় মাদক ব্যবসা, চুরি, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ে উদ্বেগ রয়েছে। এসব অপরাধ থেকে শিশু-কিশোরদের দূরে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পরিবার ও সমাজের সচেতন ভূমিকা জরুরি। অপরাধ প্রতিরোধে পুলিশি তৎপরতার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্ব দেওয়া প্রয়োজন।

মাদকমুক্ত ও নিরাপদ সমাজ গড়তে কামরাঙ্গীরচর থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে—এমন প্রত্যাশা স্থানীয়দের। মাদক নির্মূল ও অপরাধ দমনে কার্যকর পদক্ষেপের মাধ্যমে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় থাকুক, এমনটাই প্রত্যাশা সচেতন মহলের।


More News Of This Category