বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
Headline :
রাজারহাটে ডিবি পুলিশের অভিযান, ৬০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার মৌলভীবাজারে ৯৯ বছরের লিজকৃত খাস জমির আর.এস রেকর্ড হালনাগাদে ৩ মাসের অধিক সময় হয়রানি! ১৪ অক্টোবর ১১৩৪ স্মারকে তদন্ত প্রতিবেদন ডিসি কার্যালয়ে ঠাকুরগাঁও-১ আসনে জাল ভোটের চেষ্টায় আটক ৩ গাইবান্ধার বল্লমঝাড়ে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৭-এর উদ্বোধন। মাদক উদ্ধারে প্রশংসায় ভাসছেন কামরাঙ্গীরচর থানার এসআই জাহিদ হাসান চর রাজিবপুরে বিট পুলিশিং ওপেন হাউস ডে অনুষ্ঠিত নাগেশ্বরীতে আমন ধানক্ষেতে কীটনাশক প্রয়োগ করে ফসল নষ্টের অভিযোগ সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক মহাসড়ক নির্মাণ কাজের শুভ উদ্বোধন করলেন এমপি নাদিয়া পাঠান পাপন দেশ গড়তে যুবদল বদ্ধপরিকর: সরাইলে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হাতীবান্ধায় অনলাইন জুয়ার বিস্তার নিয়ে উদ্বেগ, দোকানিকে ঘিরে অভিযোগ।

নাগেশ্বরীতে আমন ধানক্ষেতে কীটনাশক প্রয়োগ করে ফসল নষ্টের অভিযোগ

Update : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

নাগেশ্বরীতে আমন ধানক্ষেতে কীটনাশক প্রয়োগ করে ফসল নষ্টের অভিযোগ

এম সাইফুর রহমান নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে পূর্বশত্রুতার জেরে ঘরে তোলার উপযোগী আমন ধানক্ষেতে কীটনাশক প্রয়োগ করে ৪৮শতক জমির ফসল পুড়িয়ে নষ্ট করার অভিযোগ উঠেছে মোহাম্মদ আলী নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার ২৮ অক্টোবর নাগেশ্বরী থানায় লিখিত অভিযোগ করেছে ।
ঘটনাটি ঘটেছে নাগেশ্বরী উপজেলার নেওয়াশী ইউনিয়নের পানাকুড়ি চিলারডোবা গ্রামে। ভুক্তভোগী পরিবারের সদস্য সামিতন বেগম ও নুরজাহান খাতুনের অভিযোগ, পূর্বশত্রুতার জেরে তাদের আমন ধানক্ষেতে কীটনাশক প্রয়োগ করে ফসল নষ্ট করা হয়েছে। এতে তারা আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন।
এ ঘটনায় অভিযুক্ত মোহাম্মদ আলীর বিরুদ্ধে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন তারা ।
এ বিষয়ে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক জানান, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


More News Of This Category