বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
Headline :
লালমনিরহাট পৌরসভায় নাগরিক সেবা নিয়ে প্রশ্ন, স্বচ্ছতা ও জবাবদিহির দাবি কুড়িগ্রামে জেলা পরিবার পরিকল্পনার উপপরিচালকের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ। গাইবান্ধায় বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, ককটেল বিস্ফোরণ: মাদক সম্রাট পুটুসহ ২১ জনের বিরুদ্ধে মামলা ময়মনসিংহে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত চেমী রেঞ্জ কর্মকর্তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ ও ব্ল্যাকমেইলের অভিযোগ মধুপুরে জালেমন বেগম হত্যা মামলার আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই ৫ বছরে এক কোটি দক্ষ কর্মী তৈরি করে বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো হবে প্রবাসী কল্যাণ মন্ত্রী লক্ষ্মীছড়িতে সেনাবাহিনীর অভিযান: ৩০ লাখ টাকার কাঠ-বাঁশ জব্দ ঠাকুরগাঁও-১ আসনে ভোটের প্রস্তুতি সম্পন্ন, কেন্দ্রে যাচ্ছে ব্যালট ও সরঞ্জাম।

চেমী রেঞ্জ কর্মকর্তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ ও ব্ল্যাকমেইলের অভিযোগ

Update : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

চেমী রেঞ্জ কর্মকর্তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ ও ব্ল্যাকমেইলের অভিযোগ

রমজান আলী, বান্দরবান প্রতিনিধি:

বান্দরবানের বনাঞ্চলের অধীনে থাকা কুহালং চেমী বন রেঞ্জের কর্মকর্তা (রেঞ্জার) আমজাদ হোসেনের বিরুদ্ধে কতিপয় স্বার্থান্বেষী ও অসৎ সাংবাদিকের বিরুদ্ধে তথ্যবিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ উঠেছে।
​বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কোনো প্রকার তথ্য-প্রমাণ ছাড়াই সম্প্রতি কয়েকটি ভুঁইফোড় পত্রিকা ও অনলাইন পোর্টালে চেমী রেঞ্জ কর্মকর্তা আমজাদ হোসেনের বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করা হচ্ছে।
​সংবাদ প্রকাশের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে চেমী রেঞ্জ কর্মকর্তা আমজাদ হোসেন জানান, “কতিপয় অসাধু ব্যক্তি সাংবাদিকতার নাম ভাঙিয়ে বিভিন্নভাবে হয়রানি ও চাঁদা দাবি করে আসছিল। এর মধ্যে নিজেকে সাংবাদিক পরিচয় দেওয়া মোঃ হাসান নামের এক ব্যক্তি বিশেষভাবে সক্রিয়। সে সাবেক ফ্যাসিবাদের দোসর এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল। রাজনৈতিক পটপরিবর্তনের পর সে রাতারাতি সাংবাদিক সেজে এলাকায় নানা ধরনের অপকর্ম ও চাঁদাবাজি চালিয়ে যাচ্ছে।”
​তিনি আরও জানান, অভিযুক্ত হাসান তার চাহিদা অনুযায়ী মোটা অঙ্কের চাঁদা দাবি করেছিল। কিন্তু সেই দাবি পূরণ না করায় এবং কোনো প্রকার অসদুপায় অবলম্বনে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে সে বিভিন্ন মিডিয়া ও অনলাইন পোর্টালে আমার ও চেমী রেঞ্জের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এই ভিত্তিহীন ও গুজবনির্ভর সংবাদ ছড়িয়ে দিচ্ছে।
​স্থানীয় সচেতন মহল মনে করছেন, সৎ ও নিষ্ঠাবান কর্মকর্তাদের কাজ বাধাগ্রস্ত করতে এবং ব্যক্তিগত আক্রোশ মেটাতে এ ধরনের কথিত সাংবাদিকরা প্রেস কার্ডকে ঢাল হিসেবে ব্যবহার করছে।
​রেঞ্জ কর্মকর্তা আমজাদ হোসেন উক্ত মিথ্যা ও সাজানো সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন এবং এ ধরনের বিভ্রান্তিকর ও গুজবমূলক সংবাদের প্রতি কাউকেই কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন। একই সাথে বন বিভাগের ভাবমূর্তি রক্ষায় এবং সাংবাদিকতার নামে অপকর্ম চালানো ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।


More News Of This Category